Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

‘তুবড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছে অর্জুন, হাতের আঁশবটিকে ভাবছে বিয়ের ফুলের মালা’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘উড়ন তুবড়ি’র নতুন পর্ব, ভাইরাল ভিডিও

‘তুবড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছে অর্জুন, হাতের আঁশবটিকে ভাবছে বিয়ের ফুলের মালা’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘উড়ন তুবড়ি’র নতুন পর্ব, ভাইরাল ভিডিও

এতদিন জনপ্রিয়তার দিক থেকে স্টার জলসার ধারাবাহিকগুলির থেকে অনেকটাই এগিয়ে ছিল জি বাংলার ধারাবাহিকগুলির সম্মিলিত ফলাফল। কিন্তু সম্প্রতি স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কাছে হার মানতে হয়েছে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটিকে। তবে এবার পুরনো জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্যে নিত্য নতুন ধারাবাহিকের সঙ্গে দর্শকদের পরিচয় করাতে শুরু করেছে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। যে কারণে সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের সম্প্রচার।

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল এই ধারাবাহিকের নতুন পর্বের এক ঝলক। প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী অভিনেত্রী লাবনী সরকারের তিনজন মেয়ে। এবং তাদের নিয়েই চপের দোকান এর মাধ্যমে সংসার চালাতে দেখা যায় তাকে।

ধারাবাহিকের শুরু থেকেই প্রতিবাদী নায়িকা হিসেবে উঠে আসতে দেখা গিয়েছে ‘উড়ন তুবড়ি’র মুখ্য চরিত্র তুবড়িকে। এবার ধারাবাহিকের নতুন পর্বের ধারাবাহিকের নায়ক অর্জুনের সঙ্গে নায়িকার সরাসরি কথোপকথনের দৃশ্য দেখতে পেলেন দর্শকরা।

আরও পড়ুন: একদম কম দামে এবার দারুণ খাবার আনছেন অভিনেত্রী ত্বরিতা! সামনে এল তার নতুন ক্যাফে ‘অটোওয়ালা’! স্বপ্ন পূরণ হলো ত্বরিতা চট্টোপাধ্যায়ের

কিন্তু প্রথম দেখাতেই তুবড়ির প্রেমে পড়তে দেখা গিয়েছে ধারাবাহিকের নায়ক অর্জুনকে। যে কারণে হাতে আঁশবটি নিয়ে অর্জুনের দিকে ধারাবাহিকের নায়িকা তুবড়ি তেড়ে এলেও অর্জুনের মনে চলতে থাকে তাদের দুজনের বিবাহের দৃশ্য। বলাই বাহুল্য দর্শক নেটিজেনদের দারুণ পছন্দ হয়েছে এই মধুর রোম্যান্স। যে কারণে বর্তমানে ক্রমাগত বাড়ছে নতুন এই ধারাবাহিকটি জনপ্রিয়তা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment