এই মুহূর্তে টিআরপি তালিকার প্রথম দিকের স্থানগুলি দখল করে রেখেছে স্টার জলসা এবং জি বাংলা চ্যানেলের ধারাবাহিকগুলি। মূলত এই দুটি চ্যানেলের মধ্যেই টিআরপি তালিকার প্রথম দিকের স্থানগুলি দখলের লড়াই চলতে থাকে। তবে এবার নেটিজেনরা মনে করছেন সবাইকে টেক্কা দেওয়ার জন্যে নতুন ধারাবাহিক নিয়ে আসতে চলেছে কালার্স বাংলা।
কিছুদিন আগে কালার্স বাংলা কর্তৃপক্ষ নতুন ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’র একঝলক দর্শকদের সামনে এনেছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল এই ধারাবাহিকের প্রথম প্রোমো। প্রসঙ্গত এদিন সম্প্রচারিত হওয়া ধারাবাহিকের প্রথম প্রোমো থেকে নেটিজেনরা জানতে পেরেছেন এই ধারাবাহিকে মূলত মহিলা ক্ষমতায়নের গল্প তুলে ধরা হবে পটভূমিকায় হিসেবে।
কারণ এই ধারাবাহিকের নায়িকা পেশায় একজন অটোচালক হলেও তার পাশাপাশি সমান দক্ষতায় পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে দেখা যাবে তাকে তবে এই ধারাবাহিকের অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনো প্রকাশ্যে আসেনি। পাশাপাশি কবে থেকে কোন টাইম স্লট সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক তা এখনও ফাঁস করেননি চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: অস্কার দৌড়ে জায়গা করে নিল ভারতীয় ছবি “নটখট”
তবে এদিন মুহূর্তে ভাইরাল হতে দেখা গিয়েছে এই ধারাবাহিকের ট্রেলার। যা দেখে ধারাবাহিকটিকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। তারা জানিয়েছেন তারা মনে করছেন গল্প থেকে শুরু করে অভিনয় সমস্তটাই বেশ ভালো হবে এই ধারাবাহিকে।




