Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

সিবিআই-এর মুখোমুখি হলেন রাজীব কুমার

রবিবারও রাজীব কুমারের সঙ্গে কথা বলতে চায় সিবিআই

সিবিআই-এর মুখোমুখি হলেন রাজীব কুমার

শনিবার শিলংয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বয়ান রেকর্ড করল সিবিআই। সিবিআই-এর মুখোমুখি হতে শুক্রবার শিলংয়ে পৌঁছেছিলেন রাজীব কুমার। এদিন সকাল ১১ টা নাগাদ শিলংয়ের সিবিআই অফিসে পৌঁছোন কলকাতার পুলিশ কমিশনার। তাঁর সঙ্গেই সিবিআই অফিসে যান কলকাতা পুলিশের দুই অফিসার জাভেদ শামিম এবং মুরলীধর শর্মা।
সূত্রের খবর, এদিন সকাল সওয়া ১১ টা নাগাদ রাজীব কুমারের বয়ান রেকর্ড করতে শুরু করে সিবিআই। সন্ধ্যে পর্যন্ত তাঁর সঙ্গে কথা বলেন সিবিআই অফিসাররা।

আরও পড়ুন: ট্রাইব্যুনালে যাওয়া ভোটারদের ভবিষ্যৎ নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal