কিছুদিন আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’র যাত্রা এবং অতি অল্প দিনের মধ্যেই সকলকে চমকে দিয়ে টিআরপি তালিকার শীর্ষস্থানটি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিল এই ধারাবাহিক। পাশাপাশি এই ধারাবাহিকের জুটি ঋদ্ধি-খড়ি ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে অনুগামীদের মধ্যে।
তবে ধারাবাহিকের গল্প অনুযায়ী একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ঋদ্ধি এবং খড়ি একে অপরকে মোটেই পছন্দ করত না বরং তাদের মধ্যে ঝগড়াই এতদিন পর্যন্ত দেখতে পেয়েছেন দর্শকরা। তবে এবার ধারাবাহিকের সাম্প্রতিকতম পর্বগুলি দেখে নেটিজেনরা জানাচ্ছেন ধীরে ধীরে কাছে আসতে দেখা যাচ্ছে তাদের প্রিয় জুটি ঋদ্ধি এবং খড়িকে। ইতিমধ্যেই দেখা গিয়েছে ধারাবাহিকের নেতিবাচক চরিত্র রাহুলের ষড়যন্ত্রের ফলে দোলযাত্রার উৎসবে অসুস্থ হয়ে পড়েছিল ঋদ্ধি।
কিন্তু তার পাশে থেকে তাকে ক্রমাগত সেবা করতে দেখা গিয়েছে খড়িকে। পাশাপাশি এবার ধারাবাহিকের নতুন পর্বে ঋদ্ধির কথা শুনে হতবাক হয়ে গেলেন অনুগামীরা। কারণ সে জানিয়েছে সে মনে করছে যেহেতু সারা কলকাতার মেয়েরা তার জন্য পাগল, তাই হয়তো খড়িও মনে মনে পছন্দ করে তাকে। এবং সেই জন্যই রাত জেগে অসুস্থ ঋদ্ধির সেবা করছে সে। যদিও কঠিনভাবে তার এই প্রস্তাব অস্বীকার করতে দেখা গিয়েছে ধারাবাহিকের নায়িকা খড়িকে, তবে অনুগামীরা মনে করছেন এভাবেই একে অপরের কাছাকাছি চলে আসবে ঋদ্ধি-খড়ি।
View this post on Instagram
আরও পড়ুন: রণবীরের সঙ্গে নতুন ছবি করছেন রাজকুমার হিরানি? মুখ খুললেন পরিচালক




