Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
16 July 2026

‘জোর করে অসুস্থ অভিষেককে ‘ইস্মার্ট জোড়ি’র শুটিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ও যেতে চায়নি’! বিস্ফোরক অভিযোগ প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তার, জোর করে স্টার জলসায় নিয়ে যাওয়া হয়

‘জোর করে অসুস্থ অভিষেককে ‘ইস্মার্ট জোড়ি’র শুটিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ও যেতে চায়নি’! বিস্ফোরক অভিযোগ প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তার, জোর করে স্টার জলসায় নিয়ে যাওয়া হয়

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়ান ঘটেছে জনপ্রিয় টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জীর। তারপর থেকেই নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন স্বাস্থ্য নিয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল অভিনেতার। জানা গিয়েছে শরীর খারাপ থাকা সত্ত্বেও হাসপাতালে যেতে অস্বীকার করেছিলেন তিনি।

তবে এবার তার মধ্যেই স্টার জলসা কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়কে। এদিন তিনি জানিয়েছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খরকুটো’য় অভিনয় করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। যে কারণে শুটিং সেট থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল তাকে। সে সময় ডাক্তার তাকে ওষুধ দিলেও পরের দিন শরীর আরো খারাপ হয়েছিল বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী।

কিন্তু সেদিনই জোর করে তাকে স্টার জলসার নতুন রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র শুটিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করতে দেখা গিয়েছে সংযুক্তা চট্টোপাধ্যায়কে। এদিন আফসোস করে তিনি জানিয়েছেন স্ত্রী হিসেবে তার উচিত ছিল আরো কড়া ভাবে চ্যানেল কর্তৃপক্ষকে নিষেধ করা। যদিও গোটা বিষয়টি নিয়ে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলেও এ বিষয়ে তারা মুখ খুলতে রাজি হননি।

আরও পড়ুন: সৃজলার কোলে বসে রয়েছেন গীতশ্রী! ধারাবাহিকের শাড়ির লুক ছেড়ে বেরিয়ে এসে এবারে হট ওয়েস্টার্ন লুকে ধরা দিল মন ফাগুনের পিহু এবং রুশা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

আরও পড়ুন: স্বামীর হাফ সেঞ্চুরি করার আনন্দে ওয়াইন গ্লাস হাতে নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী জুন মালিয়া

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment