Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
27 July 2026

স্বামীর হাফ সেঞ্চুরি করার আনন্দে ওয়াইন গ্লাস হাতে নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী জুন মালিয়া

দেখতে দেখতে সেরে ফেললেন হাফ সেঞ্চুরি। পঞ্চাশে পা দিলেন জুনের স্বামী সৌরভ চট্টোপাধ্যায়। স্বামীর জন্মদিনে তাকে

স্বামীর হাফ সেঞ্চুরি করার আনন্দে ওয়াইন গ্লাস হাতে নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী জুন মালিয়া

দেখতে দেখতে সেরে ফেললেন হাফ সেঞ্চুরি। পঞ্চাশে পা দিলেন জুনের স্বামী সৌরভ চট্টোপাধ্যায়। স্বামীর জন্মদিনে তাকে শুভেচ্ছা ভরিয়ে দিলেন জুন। সম্প্রতি স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের বিয়ের প্রথম বিবাহবার্ষিকী পালন করছেন তিনি। এবার জন্মদিনেও তাঁকে স্পেশাল সারপ্রাইজ পার্টি দিলেন অভিনেত্রী। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে বার্থডে সেলিব্রেট করলেন দুজনে। আবার স্বামীর জন্য গান গাইলেন তিনি।

অনেক অল্প বয়সেই নিজের প্রথম বিয়ে বিচ্ছেদ হয় জুনের। তখন ছেলে শিবেন্দ্র ও মেয়ে শিবাঙ্গী ছিল একেবারেই ছোট। তাদেরকে বড় করার দায়িত্ব পুরোপুরি সামলেছেন জুন একা হাতে। মেয়েও মায়ের মতন সিনেমা জগতে ব্যক্তি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন। অন্যদিকে ছেলে হলো পাইলট। সন্তানদের বড় করার পর এবার নিজের জন্য কিছু করলেন জুন। অবশেষে নিজের মনের মানুষের সাথে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন তিনি। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর জুনের আলাপ হয় সৌরভের সাথে। ১৪ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর অবশেষে চার হাত এক করলেন দুজনে। গত বছরই বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। মায়ের এই সিদ্ধান্তে ছেলেমেয়ে দুজনই বেশ খুশি।

এক সাক্ষাৎকারে জুন নিজেই জানান, তাঁর স্বামী খুবই ভালো মানুষ। সব সময় সকলের খেয়াল রাখেন। সন্তান ও স্ত্রীর প্রতি সর্বদা কর্তব্যপরায়ণ৷ স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে জুন বলেন, এইভাবে আরও একটা হাফ সেঞ্চুরি হাঁকাতে হবে। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে বার্থডে সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন জুন। সেখানে জুন ছাড়াও সৌরভের আরো অনেক বন্ধু-বান্ধব ও আত্মীয়-পরিজন জানিয়েছে তাঁকে শুভেচ্ছা। এরপর পাল্টা পোস্ট করে জানান, তিনি তাঁর জন্মদিনে এত শুভেচ্ছা ও ভালোবাসা পেয়ে খুবই খুশি। আরো জানান, তাঁর জীবন এখন “ফিফটি ফ্যাট বাট ফরচুনেট।”

আরও পড়ুন: ১৯-এ পা দিল বনগাঁর অরুনিতা! জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় অরুনিতার ছবি শেয়ার করে শুভেচ্ছা বার্তা জানালেন চর্চিত প্রেমিক পবনদ্বীপ, তুমুল ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment