Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

‘গ্র্যাজুয়েশন কিছুতেই পাশ করতে পারবো না’! ‘দিদি নাম্বার ওয়ানে’র মঞ্চে নিজের পড়াশোনা নিয়ে মুখ খুলে গোপন তথ্য ফাঁস করলেন ঝিলিক ওরফে তিথি বসু, কেন এমনটা বলেছিলেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক!

‘গ্র্যাজুয়েশন কিছুতেই পাশ করতে পারবো না’! ‘দিদি নাম্বার ওয়ানে’র মঞ্চে নিজের পড়াশোনা নিয়ে মুখ খুলে গোপন তথ্য ফাঁস করলেন ঝিলিক ওরফে তিথি বসু, কেন এমনটা বলেছিলেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক!

এক সময় স্টার জলসার ‘মা’ ধারাবাহিক এর মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী তিথি বসুকে। শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা দিয়ে টানা ছয় বছর একই ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। ওই ধারাবাহিকের মাধ্যমে আজও সকলের কাছে পর্দার ঝিলিক হিসেবেই পরিচিত তিনি। তবে এবার ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে উপস্থিত হয়ে নিজের পেশাদারী জীবনের পাশাপাশি পড়াশোনা নিয়েও মুখ খুলতে দেখা গেল তাকে।

এবং সেখানে বেশ কিছু গোপন তথ্য অনুগামীদের জন্য ফাঁস করলেন অভিনেত্রী তিথি বসু। এদিন পর্দার ঝিলিক জানিয়েছেন ইকোনমিক্স তার প্রিয় বিষয়। তাই সেটা নিয়েই পড়াশোনা শুরু করেছিলেন তিনি। কিন্তু ক্রমশ পড়াশোনার চাপ এতটাই বেড়ে যাচ্ছিল যে তিনি ভেবেছিলেন ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করলে স্নাতক পাস করতে পারবেন না। যে কারণে শেষ পর্যন্ত বিষয় পরিবর্তন করে সাইকোলজি নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করেন সকলের প্রিয় ঝিলিক।

পাশাপাশি এদিন তিনি জানিয়েছেন অভিনয়ের সঙ্গে যে রকম পড়াশোনা চালিয়ে এসেছেন সেরকমই উচ্চশিক্ষা শেষ করার পর আবারও অভিনয় জগতে ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। যে কারণে বর্তমানে জোরকদমে অভিনেত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অনুগামীরা সকলেই তাকে এদিন আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: বৃষ্টিতে দাঁড়িয়ে গান গেয়ে ওস্তাদজির কোলে অজ্ঞান হলো ‘পিলু’! ‘গানের নামে ভাঁড়ামি’, কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment