Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

বৃষ্টিতে দাঁড়িয়ে গান গেয়ে ওস্তাদজির কোলে অজ্ঞান হলো ‘পিলু’! ‘গানের নামে ভাঁড়ামি’, কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

বৃষ্টিতে দাঁড়িয়ে গান গেয়ে ওস্তাদজির কোলে অজ্ঞান হলো ‘পিলু’! ‘গানের নামে ভাঁড়ামি’, কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই বাংলা সিরিয়ালের দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে ‘পিলু’ ধারাবাহিকটি। লোকসংগীত এবং শাস্ত্রীয় সংগীত এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই ধারাবাহিকের গল্প। পাশাপাশি এই ধারাবাহিকের মাধ্যমে টলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী মেঘা দাঁ। তবে এবার অতিনাটকীয় ঘটনা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে তীব্র কটাক্ষের শিকার হতে হল ধারাবাহিকটিকে।

প্রসঙ্গত এদিন একটি সাম্প্রতিকতম এপিসোডের ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে ধারাবাহিকের নায়িকা অর্থাৎ পিলুকে বাড়ির বাইরে দাঁড়িয়ে গানের সাধনা করতে দেখতে পেয়েছেন অনুগামীরা। কিন্তু এরপর বৃষ্টি চলে এলেও ঘরে না গিয়ে পিলু সেখানেই দাঁড়িয়ে গান গেয়ে যেতে থাকে। কারণ ধারাবাহিকের নায়ক অর্থাৎ ওস্তাদজী তাকে বাড়ির বাইরে দাঁড়িয়ে গান গাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এরপরই ওস্তাদজি তাকে দেখতে পেয়ে তাকে বাড়ির ভিতরে আনার আগেই অজ্ঞান হয়ে তার কোলে ঢলে পড়তে দেখা যায় ধারাবাহিকের নায়িকাকে।

বলাইবাহুল্য এই দৃশ্য দেখে মোটেও খুশি হননি দর্শকরা। বরং তারা মনে করছেন শাস্ত্রীয় সংগীতের মত গুরুতর বিষয় নিয়ে এমন ছেলেখেলা বোধহয় না করাই উচিত। পাশাপাশি ধারাবাহিকের গল্প যে বেশ নাটকীয় হয়ে উঠেছে সেকথাও চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছেন তারা।

আরও পড়ুন: নিজের ব্যাচেলারেটে ‘গেন্দা ফুল’ গানে জমিয়ে নাচলেন দেবলীনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment