Take a fresh look at your lifestyle.

সান্দাকফুতে বেড়াতে গিয়ে নিখোঁজ হলেন দুই বাঙালি যুবক

151

সান্দাকফুতে বেড়াতে গিয়ে নিখোঁজ হলেন দুই বাঙালি যুবক। উত্তর ২৪ পরগনার অশোকনগরে র বাসিন্দা এই দুই যুবকের নাম দিপেশ সাহা ও বাবাই দে।

গত ২৪ মে ১৮ জনের একটি দলের সঙ্গে ট্রেকিং করতে গিয়েছিলেন তাঁরা। রবিবার শেষবার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন দীপেশ সাহা। ফোনেই তিনি জানান, সান্দাকফুর জঙ্গলে হারিয়ে গিয়েছেন তিনি। খাবার জল, খাদ্য সব শেষ হয়ে গিয়েছে। দিপেশের স্ত্রী অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে দেখা করে স্বামীকে উদ্ধার করতে সাহায্য চান। জানা গিয়েছে, ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেলাশাসক এবং বিধায়ক দুজকেই নিখোঁজ দের উদ্ধার করতে সবরকমের চেষ্টা করছেন।

Comments are closed.