Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত অনিল আম্বানী, ৪ সপ্তাহের মধ্যে এরিকসনকে ৪৫৩ কোটি টাকা না দিলে ৩ মাসের জেল

অনিল আম্বানীর সম্পত্তি বাজেয়াপ্ত করে বকেয়া মেটাতে আদালতে আবেদন করেছিল এরিকসন

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত অনিল আম্বানী, ৪ সপ্তাহের মধ্যে এরিকসনকে ৪৫৩ কোটি টাকা না দিলে ৩ মাসের জেল

আদালত অবমাননার দায়ে রিলায়েন্স কর্ণধার অনিল আম্বানীকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বুধবার জানাল, এরিকসন সংস্থাকে ৪ সপ্তাহের মধ্যে ৪৫৩ কোটি টাকা না দিলে অনিল আম্বানীকে ৩ মাসের জন্য জেলে যেতে হবে। বুধবার সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন নির্দেশে সাড়া পড়ে গিয়েছে গোটা দেশে। সুপ্রিম কোর্টের বিচারপতি আর এফ নরিম্যান এবং বিনীত সারানের বেঞ্চ এদিন এই রায় দেয়।
রিলায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে এরিকসন ইন্ডিয়ার দায়ের করা মামলায় পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এদিন একথা জানায়। গত সপ্তাহেই এই মামলায় অনিল আম্বানী নিজে শীর্ষ আদালতে হাজিরা দিয়েছিলেন। সম্প্রতি অনিল আম্বানীর সংস্থা, রিলায়েন্স কমিউনিকশনের বিরুদ্ধে ইচ্ছাকৃত আদালত অবমাননার অভিযোগ এনে,তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলাম করে তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আবেদন করেছিল এরিকসন ইন্ডিয়া। এদিন শীর্ষ আদালত এরিকসনকে বকেয়া না মেটানোর জন্য অনিল আম্বানীকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে। এবং রিলানেসের ৩ টি সংস্থাকে এক কোটি টাকা করে ফাইনও করে।
২০১৪ সালে সুইডেনের বহুজাতিক সংস্থা এরিকসনের সঙ্গে চুক্তি হয় অনিলের সংস্থা আর কমের। চুক্তির শর্ত ছিল, ভারতে আর কমের টেলিকম ব্যবসা সামলাবে এরিকসন। কিন্তু, পরে আর কমের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনে এরিকসন। দ্বারস্থ হয় ন্যাশনাল কোম্পানি ল্য ট্রাইবুনালের। অনিল আম্বানীর আর কমের কাছে বকেয়া প্রায় দেড় হাজার কোটি টাকা দাবি করে এরিকসন। পরে, ৫৫০ কোটি টাকা মেটানোর রফা সূত্রে আসে দুই সংস্থা। গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই টাকা মেটানোর কথা ছিল আর কমের। কিন্তু তা না হওয়ায়, সুপ্রিম কোর্টে জানুয়ারি মাসে আবেদন জানায় সুইডিশ বহুজাতিক সংস্থাটি। গত ৭ ই জানুয়ারি এরিকসন সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, আদলতের নির্দেশ অমান্য করে বকেয়া না মেটানোয় আর কম কর্ণধার অনিল আম্বানীকে গ্রেফতারির নির্দেশ দিক কোর্ট।

আরও পড়ুন: ট্যুইটার ফলোয়ার: সূর্য-সেলিমের ঘাড়ে নিঃশ্বাস জেএনইউ নেত্রী ঐশী ঘোষের, ধারেকাছে নেই কোনও ছাত্রনেতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice