Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

পেরিয়ে গেছে জুন মাসের অর্ধেক দিন, বাকি দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ ৫ দিন, দেখে নিন তালিকা

পেরিয়ে গেছে জুন মাসের অর্ধেক দিন, বাকি দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ ৫ দিন, দেখে নিন তালিকা

জুন মাসের মাঝামাঝি সময় চলে এসেছে। বাকি আছে আরও ১৫ দিন। কিন্তু এই ১৫ দিনের মধ্যে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই ব্যাঙ্কের দরকারি কাজ থাকলে তা সেরে রাখুন। এরমধ্যে ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়ন ২৭ জুন ব্যাঙ্ক ধর্মঘট করতে পারে জানিয়েছে ৷ ৯টি ব্যাঙ্ক ইউনিয়নের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন আগেই জানিয়েছিল, ২৭ জুন ব্যাঙ্ক ধর্মঘটের কথা৷ দেখে নেওয়া যাক এই মাসের বাকি ৫ দিন ব্যাঙ্ক ছুটির তালিকা-

১৯ জুন, রবিবার ছুটির দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২২ জুন, বুধবার ত্রিপুরায় খারচি পুজো উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৫ জুন, শনিবার চতুর্থ শনিবার উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৬ জুন, এই মাসের শেষ রবিবার ছুটি থাকবে ব্যাঙ্ক। ৩০ জুন, বুধবার মিজোরামে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রত্যেক বছরের ব্যাঙ্ক হলিডে ক্যালেন্ডার প্রকাশ করে৷ আরবিআই কোন রাজ্যে কবে ব্যাঙ্ক ছুটি থাকবে সেই তালিকা প্রকাশ করে৷ প্রত্যেক রাজ্যেই দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক৷ রবিবার দেশজুড়ে বন্ধ থাকে ব্যাঙ্ক।

আরও পড়ুন: অমুল গার্ল’ সৃষ্টি করেছিলেন; ৮০ বছর বয়েসে প্রয়াত ডাকুনাহ 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Off Beat