Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 July 2026

দর্শক টানতে অভিনব উদ্যোগ; খেলা দেখতে গেলে এই স্টেডিয়ামে মিলবে বিনামূল্যে খাবার

দর্শক টানতে অভিনব উদ্যোগ; খেলা দেখতে গেলে এই স্টেডিয়ামে মিলবে বিনামূল্যে খাবার

ভারতে একদিনের বিশ্বকাপ চলছে। তবে টিম ইন্ডিয়ার ম্যাচ ছাড়া বাকি খেলাগুলোতে স্টেডিয়ামগুলোতে তেমন ভিড় হচ্ছে না। এবার স্টেডিয়ামে ভিড় টানতে অভিনব উদ্যোগ নিল মুম্বাই ক্রিকেট সংস্থা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখতে গেলে এবার থেকে বিনামূল্যে মিলবে খাওয়ায়। 

আরও পড়ুন: সিরাজের শহরে মিলল ‘গুপ্তধন’! মাটি খুঁড়তেই উদ্ধার মুঘল আমলের ঘড়া ভর্তি মুদ্রা!   

খেলা দেখতে আসা সকল দর্শকদের জন্য মুম্বাইয় ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে বিনামূল্যে পপ কর্ন ও ঠান্ডা পানীয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমসিএ’র সভাপতি আমোল কালে জানান, দর্শকদের বিনামূল্যে পপ কর্ন ও পানীয় দেওয়ার প্রস্তাব আমিই দিয়েছিলাম প্রথমে। মাঠে খেলা দেখতে আসা সকল দর্শকের জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। টিকিট পাঞ্চ করে মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই পানীয় পপ কর্ন দেওয়া হবে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ থেকে এই বিশেষ পরিষেবা শুরু হবে চলবে সেমি ফাইনাল পর্যন্ত। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Off Beat