Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

স্ত্রী ডোনা গাঙ্গুলীর মেকআপ ব্যাগ সবসময় বহন করেন সৌরভ গাঙ্গুলী! দাদাগিরির মঞ্চে ফাঁস হলো মহারাজ এবং তার স্ত্রীর সিক্রেট তথ্য, তুমুল ভাইরাল ভিডিও

স্ত্রী ডোনা গাঙ্গুলীর মেকআপ ব্যাগ সবসময় বহন করেন সৌরভ গাঙ্গুলী! দাদাগিরির মঞ্চে ফাঁস হলো মহারাজ এবং তার স্ত্রীর সিক্রেট তথ্য, তুমুল ভাইরাল ভিডিও

গত ৮ ই জুলাই ছিল বাংলার মহারাজের শুভ জন্মদিন। জীবনের ইনিংসেও এবারে পঞ্চাশ পার করলেন সৌরভ গাঙ্গুলী। লন্ডনে পালন করলেন নিজের জন্মদিন। স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং মেয়ে সারা গাঙ্গুলী সহ ক্রিকেট জগতের আরো অনেক বন্ধুবান্ধব। বিশেষ বন্ধু শচীনকেও ঐদিন দেখা গিয়েছিল গাঙ্গুলীর সঙ্গে। লন্ডনের জমজমাট পার্টি মাধ্যমে পালন করেছেন নিজের ৫০ তম জন্মদিন।

ক্রিকেট জগত ছাড়াও অন্যান্য জগতে বেশ পরিচিত সৌরভ গাঙ্গুলী। বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরিতে তার অবদান সত্যি অনস্বীকার্য। সকলেই তার জন্যই এই দাদাগিরির শো দেখে থাকেন। দাদাগিরি শো উপস্থিত থাকতেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরা প্রত্যেকে। সেখানে সৌরভ গাঙ্গুলী এবং ডোনা গাঙ্গুলী সম্পর্কে নানান সিক্রেট তথ্য উঠে আসতো। একবার সেরকমই এক সিক্রেট তথ্য ফাঁস করেছিলেন জনপ্রিয় সুরকার জয় সরকার।

দাদাগিরিতে এসে জয় সরকার জানান যে ১৯৯৯ সালে একবার সৌরভ গাঙ্গুলী ডোনা গাঙ্গুলী এবং জয় সরকার এবং তার স্ত্রী লোপামুদ্রা একটি বঙ্গসম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানেই ফ্লাইটে তাদের এক সঙ্গে আলাপ হয়। সেখানেই জয় সরকার দেখেছিলেন জোনা গাঙ্গুলীর মেকআপ ব্যাগ কলকাতা থেকে সিঙ্গাপুর আবার সিঙ্গাপুর থেকে সান ফ্রান্সিস্কো অবধি বয়ে নিয়ে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। একথা শুনে দাদার জবাব, ‘আমি এত কাজ করেছি এটাই তুমি মনে রেখেছ’! সঙ্গে এও বলেন, ‘প্রথম কোনও বরকে দেখলাম যে বউয়ের ব্যাগ বইতে রাজি।’

আরও পড়ুন: পিঠের ওপর বসানো গরম কাপ, তিব্বতে গিয়ে কার্পিং থেরাপি করছেন গায়ক জুবিন গর্গ

দাদার এই উত্তরে সকলেই বেশ মজা পেয়েছিল খুশির মহল তৈরি হয়েছিল দাদাগিরির মঞ্চে। এরকমই আরো নানান ধরনের গোপন তথ্য ডোনা গাঙ্গুলী এবং সৌরভ গাঙ্গুলী সম্পর্কে উঠে আসে দাদাগিরির মঞ্চ থেকে। যা হয়তো অনেকেই জানেন না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment