Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

‘ও এখনো আমাদের মধ্যে রয়েছে, আমি ওর উপস্থিতি টের পাচ্ছি’! প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির স্ত্রী সংযুক্তার দাবি, চাঞ্চল্য নেটদুনিয়ায়, ভাইরাল

‘ও এখনো আমাদের মধ্যে রয়েছে, আমি ওর উপস্থিতি টের পাচ্ছি’! প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির স্ত্রী সংযুক্তার দাবি, চাঞ্চল্য নেটদুনিয়ায়, ভাইরাল

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে অকালপ্রয়াণ ঘটেছে জনপ্রিয় টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জীর। তার মৃত্যুর পরে প্রিয় অভিনেতার অকাল প্রয়াণে শোকাহত হতে দেখা গেছে নেটিজেনদের একটি বড় অংশকে। তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন অভিনেতার মৃত্যুতে টলিউডে যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ করা সম্ভব হবে না।

তবে এবার তার মধ্যেই প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির স্ত্রী সংযুক্তা চ্যাটার্জির বিস্ফোরক দাবিতে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত এদিন একটি সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে সংযুক্তা চ্যাটার্জী জানিয়েছেন তিনি এখনও প্রতিমুহূর্তে অভিষেক চ্যাটার্জীর উপস্থিতি অনুভব করতে পারছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন তার হাত দিয়েই নানান রকম কাজ করিয়ে নিচ্ছেন প্রয়াত অভিনেতা।

আরও পড়ুন: ফের হাড্ডাহাড্ডি হৃতিক কঙ্গনা লড়াইঃ মামলা স্থানান্তরিত হল অপরাধ দমন শাখায়

এদিন এক দীর্ঘ সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মাধ্যমে সংযুক্তা চ্যাটার্জী অভিনেতার অনুগামীদের উদ্দেশ্যে লিখেছেন তাদের একমাত্র মেয়ে সাইনাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল অভিষেক চ্যাটার্জির। পাশাপাশি তিনি দাবি করেছেন স্বামীর স্বপ্ন পূরণের জন্যই মেয়েকে সঠিকভাবে মানুষ করে তুলবেন তিনি।

বলাই বাহুল্য প্রিয় অভিনেতার স্ত্রীর মুখে তার আধ্যাত্মিক উপস্থিতির কথা শুনে এদিন চোখে জল আসতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশের। কমেন্টের মাধ্যমে সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment