Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

মুসলিম হয়ে বিয়ে করেছেন হিন্দু ব্রাহ্মণের মেয়েকে, জাতধর্মের ঊর্ধ্বে উঠে কেন বিয়ে করলেন মীর আফসার আলি? সামনে এলো মীরের অজানা কথা

মুসলিম হয়ে বিয়ে করেছেন হিন্দু ব্রাহ্মণের মেয়েকে, জাতধর্মের ঊর্ধ্বে উঠে কেন বিয়ে করলেন মীর আফসার আলি? সামনে এলো মীরের অজানা কথা

মীরাক্কেলের মীরের নামটা সানডে সাসপেন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল। তাই মীর যেদিন রেডিও মিরচি ছেড়ে দিলেন সেদিন সকলেরই মন খারাপ হয়ে যায়। কেন তিনি রেডিও মির্চি ছেড়ে দিলেন? তাকে ছাড়া সানডে সাসপেন্সের আসর জমবে না-এমনটাই বলতে থাকেন সকলে। বারংবার চর্চায় চলে আসেন মীর আফসার আলি।

মীরের কর্মজগৎ সম্পর্কে প্রায় চর্চা হলেও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেরই জানা নেই। তাই আজকের প্রতিবেদনটি লেখা। রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান মীরের আচার-আচরণে কখনো কট্টর মুসলিম পন্থী মনোভাব প্রকাশিত হয়নি, বরং তার আচার-আচরণ, শিক্ষা সহবত, কথাবার্তায় সব সময় প্রকাশিত হয়েছে মানবিকতা। তার কাছে মানুষই আপন, মানুষের ধর্ম নয়। অনেকেই হয়তো জানেন না রক্ষণশীল মুসলিম পরিবারের এই সন্তান বিয়ে করেছেন এক হিন্দু নারীকে।

শুধু হিন্দু নারী বললেও কম বলা হবে, ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেছেন মীর। মীরের স্ত্রীর নাম সোমা ভট্টাচার্য। তাদের মধ্যেকার ধর্ম আলাদা হলেও ধর্ম তাদের ভালবাসার মধ্যে কখনো বাধা হয়ে দাঁড়ায় নি। তাদের একটি মেয়েও রয়েছে তার নাম মুসকান। স্ত্রী সোমা মেয়ে মুসকানকে নিয়ে সুখের সংসার মীরের। রেডিও মির্চির যে সাফল্য আজ এসেছে তাও মীরের অবদান। তাই তার রেডিও মির্চি ছাড়ার খবরে অনেকেই হতাশ। তবে আশা এখনো কিছুটা বাকি আছে। কারণ সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে মীর যখন লিখেছেন রেডিও মির্চি ছাড়ার কথা সেখানেই শেষের দিকে তিনি লিখেছেন গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সাধারণ মানুষ তাই আশা করছেন হয়তো ব্রেকের পর বড় কোন চমক আনবেন মীর।‌ নেটিজেনরা মনে করছেন হয়তো তিনি লিখে দেবেন যে, না তিনি রেডিও মির্চি ছাড়ছেন না পুরোটাই মজা করেছেন! হতেও পারে এমন কোন মীরাক্কেল! আশা রাখছেন নেটিজেনদের এক অংশ।

আরও পড়ুন: ‘দু’ঘণ্টা দেরিতে নায়ক আসেন, জুতো বেঁধে দেন সহকারী এটাই টলিউড!’, সাক্ষাৎকারে টলিউডের অনেক গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা হিরন চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story