Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

বিশেষ সম্মান প্রিয়া প্রকাশের

সোস্যাল সাইটসে ঝড় তোলা অভিনেত্রী প্রিয়া প্রকাশকে বিশেষ সম্মান। পেলেন আউটলুক নির্বাচিত ‘ভাইরাল পার্সোনালিটি অ্যাওয়ার্ড’

বিশেষ সম্মান প্রিয়া প্রকাশের

সোস্যাল সাইটসে কিছুদিন আগে ভাইরাল হওয়া সেই নায়িকা প্রিয়া প্রকাশ এবার বিশেষ সন্মান পেতে চলেছেন। বিখ্যাত ম্যাগাজিন সংস্থা, ‘আউট লুক’ তাদের ‘ভাইরাল পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ এর জন্য এবার বেছে নিয়েছে দক্ষিণী নায়িকা প্রিয়া প্রকাশকে। প্রখ্যাত বলিউড অভিনেতা রাজকুমার রাও, শিল্পা শেঠি এবং নবাগতা আথিয়া শেঠিও এই সম্মানে ভূষিত হয়েছেন। এই সম্মান লাভের পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া প্রকাশ জানান,’আউটলুকের এই ভাইরাল পার্সোনালিটি অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ায় তিনি খুবই আনন্দিত। তিনি ‘ওরু আদার লাভ’ ফিল্মের গোটা টিমকে এই সন্মান উৎসর্গ করতে চান। বেশ কিছুদিন আগে সোস্যাল সাইটসগুলিতে ভাইরাল হয় প্রিয়া প্রকাশের একটি গানের ছোট দৃশ্য়, যা দেশজুড়ে তোলপাড় করেছিল। সেটি ছিল দক্ষিণী পরিচালক ওমর লুলু নির্মিত চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’ এর একটি গানের দৃশ্য। ট্যুইটার,ফেসবুকসহ সমস্ত সাইটেই প্রিয়া প্রকাশের ফলোয়ারের সংখ্যা বর্তমানে লক্ষাধিক। শুধুমাত্র ইন্সটাগ্রামেই প্রিয়ার ফলোয়ার পঞ্চাশ লক্ষ ছাড়িয়েছে। প্রিয়া প্রকাশ অভিনীত সেই ‘ওরু আদার লাভ’ আগামী জুন মাসে মুক্তি পেতে চলেছে।

আরও পড়ুন: ‘পিলুকে ডিভোর্স না দিলে, তোমার গানের কেরিয়ার শেষ করে দেব’! এবার ঋজুলার হুমকির মুখোমুখি আহির! টানটান উত্তেজনা ‘পিলু’র নতুন প্রোমোয়, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *