Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

‘পিলুকে ডিভোর্স না দিলে, তোমার গানের কেরিয়ার শেষ করে দেব’! এবার ঋজুলার হুমকির মুখোমুখি আহির! টানটান উত্তেজনা ‘পিলু’র নতুন প্রোমোয়, ভাইরাল ভিডিও

‘পিলুকে ডিভোর্স না দিলে, তোমার গানের কেরিয়ার শেষ করে দেব’! এবার ঋজুলার হুমকির মুখোমুখি আহির! টানটান উত্তেজনা ‘পিলু’র নতুন প্রোমোয়, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘পিলু’। মূলত শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীতের মিশেলেই গড়ে উঠেছে এই ধারাবাহিকের গল্পের পটভূমিকা। পাশাপাশি ইতিমধ্যেই ধারাবাহিকের গল্পে বিভিন্ন রকম মোচড় দেখতে পেয়েছেন দর্শকরা।

ফলস্বরূপ অতি অল্প দিনের মধ্যেই ‘পিলু’র জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো তীব্র চাঞ্চল্য সৃষ্টি করলো অনুগামীদের মধ্যে। কারণ এবার ধারাবাহিকের নেতিবাচক চরিত্র ঋজুলা ধারাবাহিকের মুখ্য জুটি পিলু এবং আহিরকে হুমকি দিয়ে জানিয়ে দিল তারা যদি একে অপরকে ডিভোর্স না দেয় তাহলে গুরুজি অর্থাৎ আহিরের গানের ক্যারিয়ার ধ্বংস করে দেবে ঋজুলা।

প্রসঙ্গত ইতিমধ্যেই দর্শকরা জানতে পেরেছেন ওস্তাদজীর সঙ্গে পিলুর মা কল্যাণীর বিয়ে এভাবেই নষ্ট করে দিয়েছিলেন ঋজুলা। তাই দর্শকদের একটি বড় অংশ মনে করছেন একইভাবে পিলু এবং আহিরের বিয়ে ঋজুলার জন্যই ডিভোর্সের পথে এগোবে। তবে তার পাশাপাশি ধারাবাহিকের অনুগামীরা মনে করছেন সুরমন্ডল ছেড়ে পিলু চলে যাওয়ার আগেই হয়তো কোন একটা সমাধান সামনে আনতে সক্ষম হবেন ধারাবাহিকে নির্মাতা এবং কলাকুশলীরা। অধীর আগ্রহে এখন তাই ধারাবাহিকের অনুগামীরা অপেক্ষা করছেন ধারাবাহিকের গল্প কোন দিকে এগোয় তা জানার জন্য। পাশাপাশি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এই ধারাবাহিকের চাহিদা।

আরও পড়ুন: ‘আপনি ভিকি কৌশলের মতো কাউকে বিয়ে করছেন না কেন?’ সলমনের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব ভিকির! হু হু করে ভাইরাল ভিডিয়ো

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment