Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

অভিনেতা, সাংসদ দীপক অধিকারী (দেব) পেলেন ‘বঙ্গভূষণ’ সম্মান

অভিনেতা, সাংসদ দীপক অধিকারী (দেব) পেলেন ‘বঙ্গভূষণ’ সম্মান

অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব)-কে দেওয়া হল ‘বঙ্গভূষণ’ সম্মান। সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবের হাতে তুলে দেন ‘বঙ্গভূষণ’ সম্মান। এদিন দীপক অধিকারী (দেব) ছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখার্জি, জিৎ গাঙ্গুলি, ইমন চক্রবর্তী, শ্রীজাত, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, লীনা গাঙ্গুলি, ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী, সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য, জয়ন্ত ঘোষাল, অভিনেতা ইন্দ্রাণী হালদার ছাড়াও আরও অনেককে বঙ্গভূষণ দেওয়া হয়।

এদিন সোহম চক্রবর্তীকে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত করলেন মমতা ব্যানার্জি। অন্যদিকে, অভিনেতা নুসরত জাহানকে দেওয়া হয় ‘মহানায়িকা’র সম্মান।

 

আরও পড়ুন: উত্তরবঙ্গে এটা বড় জয়; ধূপগুড়ি ‘পুনরুদ্ধারের’ পর বললেন তৃণমূলনেত্রী 

 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal