গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল CBI. বৃহস্পতিবার সাত সকালেই তাঁর বীরভূমের বাড়িতে হানা দেয় সিবিআই। তদন্তে অসহযোগিতার অভিযোগে এদিন বেলা ১১ টা নাগাদ তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর, আজই আসানসোল কোর্টে তোলা হবে অনুব্রতকে।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবার পাবে চাকরি; সিদ্ধান্ত গ্রহণ মন্ত্রিসভার




