Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

শো চলবে না জেনেই টিআরপি তুলতে বলিউড অভিনেতা সুনীল শেট্টি কে আনছে, স্টার জলসাকে তুমুল কটাক্ষ নেটনাগরিকের

শো চলবে না জেনেই টিআরপি তুলতে বলিউড অভিনেতা সুনীল শেট্টি কে আনছে, স্টার জলসাকে তুমুল কটাক্ষ নেটনাগরিকের

সম্প্রতি শুরু হয়েচে স্টার জলসার নতুন নাচের রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’। সুপারস্টার জিৎ এর রিয়ালিটি শো ইস্মার্ট জরি শেষ হওয়ার পরেই শুরু হয়েছে জনপ্রিয় এই নাচের রিয়েলিটি শো। এর আগের দুটি সিজন দারুন জমজমাট হয়েছিল। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। এই সিজনেও দর্শকদের জন্য রয়েছে অসংখ্য নিত্য নতুন চমক। বর্তমানে পুরোটাই টিআরপি রেটিং এর উপর নির্ভর করে চলছে। মাঝে মাঝে তো রিয়েলিটি শো গুলো ধারাবাহিকগুলি কেও টিআরপি রেটিং তালিকায় ছাপিয়ে যায়। কারণ একঘেয়ে ধারাবাহিক দেখতে দেখতে দর্শক সত্যি বিরক্ত হয়ে ওঠে। আর এই রিয়েলিটি শো গুলি তখন জাদুর মত কাজ করে।

সম্প্রতি ডান্স রিয়েলিটি শুরু হতে না হতে বলিউড থেকে আনা হয়েছে জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি কে। চ্যানেলে তরফ থেকে বিশেষ পর্বের এক ঝলক দেখা গিয়েছে। দুর্দান্ত একটি পারফরমেন্সের সাথে মঞ্চে প্রবেশ করছে সুনীল শেট্টি দুপাশের রুক্মিণী এবং মনামী। খুদে প্রতিযোগীদের নাচ দেখে মুগ্ধ অভিনেতা। শো শুরু হতে না হতে বলিউড থেকে তারকা নিয়ে আসলো চ্যানেলে কর্তৃপক্ষ তা দেখে অবাক হয়েছে নেটিজেনরা।

অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন “টিআরপি বাড়ানোর ধান্দা সব কারণ নিজেরাও জানে এই সব বেশি দিন টিকবে না, তাই আগে থেকেই বলিউডের তারকাদের নিয়ে আসছেন।” আসলে এর আগের বার স্টার জলসা ইস্মার্ট জরি জি বাংলা দাদাগিরি এবং সারেগামাপার কাছে টিকতে পারেনি। তাই এবারে হাল ধরতে ডান্স ডান্স জুনিয়র কে নিয়ে মাঠে নেমে পড়েছেন দেব। যদিও সিজন টু তে স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র টেকা দিতে পারিনি জি বাংলার ডান্স বাংলা ডান্সকে। সেবারও স্টার জলসা কর্তৃপক্ষ থেকে বলিউডের একাধিক তারকাকে আনা হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত, হেলেন, রেমো ডিসুজা, এমনকি সানি লিওন। এরপরে ও টেক্কা দিতে পারিনি জি বাংলা ডান্স বাংলা ডান্সের সঙ্গে।

আরও পড়ুন: Video: বিগ বসের মঞ্চে নেপোটিজমের প্রসঙ্গ উঠতেই চটে গেলেন সলমান খান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment