Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

Video: বিগ বসের মঞ্চে নেপোটিজমের প্রসঙ্গ উঠতেই চটে গেলেন সলমান খান

Video: বিগ বসের মঞ্চে নেপোটিজমের প্রসঙ্গ উঠতেই চটে গেলেন সলমান খান

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের কালো দিক নেপোটিজম বা স্বজনপোষণের বিরুদ্ধে গর্জে উঠে সকলেই। সালমান খান থেকে কারণ জোহার, আলিয়া ভাট সহ বহু তাবড় তাবড় তারকাদের বয়কট করার দাবি তোলে নেটিজেনরা। সেই সময়ে হাজার সমালোচনার মধ্যেও কোন মন্তব্য না করলেও অবশেষে নেপোটিজম নিয়ে মুখ খুললেন সালমান খান। বিগ বসের মঞ্চেই নেপোটিজমের প্রসঙ্গ উঠতেই চটে গেলেন ভাইজান।

সম্প্রতি ভাইরাল হয়েছে বিগ বস সিজেন ১৪ এর একটি প্রমোর ভিডিও। যেখানে সালমান খান মুখ খোলেন নেপোটিজম নিয়ে। বিগ বস সিজন ১৪ এর মঞ্চে কুমার শানুর ছেলের জানের বিরুদ্ধে ওঠে নেপোটিজমের অভিযোগ। বিগ বসের আরেক প্রতিযোগী রাহুল বৈদ্য জানের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, জান কুমার শানুর ছেলে হাওয়ায় বিগ বসের মঞ্চে আসার সুযোগ পেয়েছেন। এরূপ মন্তব্য শুনার পরই চটে যান ভাইজান। বিগ বস এর মঞ্চে দাঁড়িয়ে রাহুলকে সঠিক জবাব দেন তিনি। শো চলাকালীন রাহুলকে কটাক্ষ করে প্রশ্ন করেন, “রাহুল তোমার গানের শিক্ষককে প্রতি মাসে বেতন কে দিয়েছিলেন?” এর উত্তরে কোন মন্তব্য করেন না রাহুল। এরপর ভাইজান প্রশ্ন করেন জানকে। তিনি বলেন, “জান, তোমার বাবা কোনদিনও কারোর কাছে তোমার হয়ে সুপারিশ করেছে?” উত্তরে জান জানান, “না স্যার, কখনওই নয়।” বিগ বসের ওই প্রমোটিতে নেপোটিজম নিয়ে আরো মন্তব্য করেন সালমান খান। দেখে নিন সেই প্রমো….

 

আরও পড়ুন: রিহানার টুইটের প্রতিবাদে “Fenty Beauty” বয়কটের সিদ্ধান্ত অর্পিতার

View this post on Instagram

 

Ghar mein nepotism pe chhidi behes ko kiya @beingsalmankhan ne radd, aur kaha #BiggBoss14 ka ghar nahi hai iss discussion ka platform. Kya hoga aage? Jaaniye aaj raat 9 baje #Colors par. Catch it before TV on @vootselect #WeekendKaVaar #BiggBoss2020 #BB14

A post shared by Colors TV (@colorstv) on

আরও পড়ুন: অবশেষে ঐন্দ্রিলার জন্মদিনের পার্টিতে নিজেদের বিয়ের ঘোষণা করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, অবশেষে পরিণতি পাবে ১১ বছরের প্রেম, জানুন কবে বিয়ে

এখানেই শেষ নয় ভাইজান আরও বলেন, “আমার বাবা যদি আমার জন্য কিছু করেন, সেটা কি নেপোটিজম হবে? রাহুলের কি এই ইন্ডাস্ট্রিতে পরিবারিক কোনও ব্যাকগ্রাউন্ড আছে?” রাহুলকে কটাক্ষ করে আরও বলেন, আজকে তোমার সন্তান যদি বড় গায়ক হয়ে ওঠে, তাহলে কি তাকে নেপোটিজম বলবে? কখনও জোর করে কারোর উপরে কিছু চাপিয়ে দিলে হয়না, যার যোগ্যতা আছে সেই থাকবে ইন্ডাস্ট্রিতে।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment