Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

ওমির ফাঁদ থেকে কি বেরোতে পারবে মোদক পরিবার? ‘মিঠাই’ ধারাবাহিকে জমজমাট পর্ব

ওমির ফাঁদ থেকে কি বেরোতে পারবে মোদক পরিবার? ‘মিঠাই’ ধারাবাহিকে জমজমাট পর্ব

বর্তমানে মিঠাই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। মনোহরা তে তাদের চির শত্রু ওমি আগরওয়াল ফিট করে রেখেছে টাইম বোম। একটু এদিক থেকে ওদিক হলেই সব শেষ। হাতে আর মাত্র একটা ঘণ্টা। কিন্তু তাতেও যেন থামানো গেলো না মোদক পরিবারকে। কারণ এত সহজে ওমির কাছে হার মানবে না তারা। তাই বিপদ কে সামনে রেখেই রাখির উৎসব পালন করা হলো। সিড,শ্রী,নিপা,রাজীব,স্যান্ডি, মিঠাই সহ বাড়ির সকলে মিলে মেতে ওঠে আনন্দ উৎসবে।

কিন্তু অন্যদিন সিদ্ধার্থদের কারোর কাছেই ফোন নেই। ওমি রাতের অন্ধকারে সব ফোন নষ্ট করে দিয়েছে। তাই কারোর সাথেই যোগাযোগ করার কোনো উপায় নেই। আর ঠিক সেই সময়ই বিপদের আশঙ্কা করে মনোহরা তে এসে উপস্থিত হয় রাতুল। সবটা জানার পর সেও পরিবারের সকলকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে বাড়ির নতুন জামাই পুলিশ অফিসার রুদ্র নিজের গুরুত্বপূর্ণ কাজের জন্য কলকাতার বাইরে গিয়েছে। তাই তার সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না।

তবে রুদ্র। নিজে আসতে না পারলেও নিজের বন্ধু নতুন আইপিএস অফিসার সুদীপ্ত রায়কে পাঠিয়ে দিয়েছে সকলকে বাঁচানোর জন্য। আর এই নতুন আইপিএস এর চরিত্রে মিঠাইতে দেখা যাচ্ছে নিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতার রুদ্রজিৎ মুখার্জি কে। আর অফিসার সাথে করে নিয়ে এসেছেন একজন বোম এক্সপার্ট টিমকে।

আরও পড়ুন: নাচতে গিয়ে নিজের পোষ্যের ঘারেই পরে যাচ্ছিলেন সায়ন্তনী, শেরশাহের ‘তেরি মেরি গাল্লা’ গানে রোম্যান্সে মত্ত সায়ন্তনী-ইন্দ্রনীলের নাচ ভাইরাল

আগামী পর্বেই দেখা যাবে পুলিশের তরফের বাড়ির সবাইকে জানানো হবে যত তাড়াতাড়ি সম্ভব সবাই যেন বিস্ফোরক কোথায় রয়েছে তা খুঁজে বার করে। আর অন্যদিকে মিঠাইয়ের গোটা পরিবারের উপর মানসিকভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে ওমি আগারওয়াল। নানাভাবে পুরো পরিবারের মনবল ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। কিন্তু রাতুল ওমির ফোন ট্র্যাক করে ওমির খোঁজ পায়। এবারে শুধু দেখার অপেক্ষা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে। ওমির পাতা ফাঁদ থেকে কি করে বেরোয় মোদক পরিবার আর ওমির কি হতে চলেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment