Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

অভিনয়ে বেশ সাহসী অভিনেত্রী পাওলি দাম, তবে তার অন্য একটি সুপ্ত প্রতিভার কথা জানতেন? সম্প্রতি ভাইরাল হলো তার সেই ভিডিও

অভিনয়ে বেশ সাহসী অভিনেত্রী পাওলি দাম, তবে তার অন্য একটি সুপ্ত প্রতিভার কথা জানতেন? সম্প্রতি ভাইরাল হলো তার সেই ভিডিও

টলিউডের তাবোড় তাবোড় অভিনেত্রীদের একসময় পাল্লা দিতে পারতেন অভিনেত্রী পাওলি দাম। নিজেকে ছক বাধা অভিনেত্রী না করে বেরিয়ে এসেছেন সাহসী চরিত্রের মধ্যে দিয়ে। তার জন্য অন ক্যামেরা তাকে উলঙ্গও হতে হয়েছে। তবু হার মানেননি অভিনেত্রী। একেবারে স্বাধীনচেতা এই অভিনেত্রী আগে বহু বড় বড় প্রযোজনা সংস্থা ও পরিচালকদের সাথে কাজ করলেও এখন আর ইন্ডাস্ট্রিতে দেখা যায় না তাকে। এতে দর্শকের আক্ষেপ কিছু কম নয়।

তবে সম্প্রতি তিনি অভিনয় করেছেন, “ব্যোমকেশ হত্যামঞ্চ” সিনেমায়। এখানে অভিনেত্রীকে পাওয়া যাবে সত্যবতী রূপে। কলকাতায় শৈশব ও কৈশোর অতিবাহিত করেন অভিনেত্রী। রসায়নে স্নাতকত্তর ডিগ্রি নিয়ে কৈশোর জীবনেই প্রবেশ করেন নিজের অভিনয় কর্মজীবনে। প্রথমদিকে অভিনয়ে নাম করতে পারেনি তিনি। তবে অদম্য ইচ্ছা শক্তি ও জেদী এই মেয়েটি নিজের একটা জায়গা বানিয়ে নিয়েছেন টলিউডের। গত ১১ ই আগস্ট মুক্তি পাওয়া এই সিনেমার মুখ্য চরিত্রের স্ত্রীর রূপে অভিনয় করে বেশ সারা ফেলেছেন অভিনেত্রী। অভিনয়ের গুণ তো তাঁর মধ্যে ছিলই। সম্প্রতি প্রকাশ ঘটেছে তাঁর আরো এক গুণের।

“ব্যোমকেশ হত্যামঞ্চ” সিনেমায় সত্যবতী রূপে অভিনয় করেন পাউলি। ফলে প্রমোশনের জন্য তাঁকে যেতে হয় বিভিন্ন জায়গায়। তেমনি এই সিনেমার প্রমোশনের জন্য অভিনেত্রী উপস্থিত ছিলেন জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা তে। আর সেখানেই সবাইকে অবাক করে অভিনেত্রী ঘটালেন এক ঘটনা।

আরও পড়ুন: মোটা, মুটি, আলুর বস্তা সব কটূক্তির জবাব দিলেন সুপারস্টার শুভশ্রী! স্নান পোশাকে উন্মুক্ত বক্ষভাঁজে উন্মুক্ত সুঠাম পায়ের ভঙ্গিতে মলদ্বীপে সম্মোহনী শুভশ্রী গাঙ্গুলী, ভাইরাল ছবি

পাওলি যে একজন অসামান্য অভিনেত্রী তা আমরা সকলেই জানতাম। কিন্তু সারেগামাপা এর মঞ্চে অভিনেত্রী গাইলেন একটি গান। “রাই জাগো গো” গানটি গে তিনি অবাক করেছেন বাঙালি দর্শককে। একেবারে হতবাক বনে গেছেন দর্শকেরা। তাঁর গলার স্বর এত সুন্দর যে তিনি পাল্লা দিতে পারেন গায়ক গায়িকাদের সাথে। সেখানে উপস্থিত তাবোড়-তাবোড় গায়ক গায়িকারাও মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন অভিনেত্রীর গান। শুধু উপস্থিত গায়ক গায়িকারাই নন মন্ত্রমুগ্ধ হয়েছেন দর্শকও। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া বেস্ট ছড়িয়ে পড়েছে। এরপর বলাই যায় অভিনেত্রী চাইলেই পাড়ি দিতে পারেন গানের জগতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment