ব্যারাকপুরের জগদ্দলে গণেশ পুজোয় গঙ্গাস্নানে নেমে তলিয়ে গিয়েছিল ৪ জন। বুধবার তাদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। যে ৩ জনের দেহ উদ্ধার হয়েছে তারা হল শম্ভু রাম(১৯), সৌরভ প্রসাদ(১৪), জিতু চৌধুরী(১৪)। এখনও নিখোঁজ রয়েছে গৌতম প্রসাদ (১৫) নামে একজন।
আরও পড়ুন: দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির বর্ষপূর্তি উদযাপন করল ফোরাম ফর দুর্গোউৎসব কমিটি
মঙ্গলবার জগদ্দল স্টেশন সংলগ্ন পূর্বাশা এলাকার এই ৪ জন গঙ্গায় স্নানের জন্য নেমেছিল। এরপর নিখোঁজ হয়ে যায় ৪ জনই। স্নানে নামার আগে গঙ্গা ঘাটে তারা মোবাইল ও পার্স রেখে গিয়েছিল। সেই দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে আসেন ভাটপাড়ার বিধায়ক। পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। নামানো হয় ডুবুরি। রাত পর্যন্ত ডুবুরি সন্ধান চালায়। বুধবার নিখোঁজদের উদ্ধার করতে গঙ্গায় নামে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। এরপর উদ্ধার হয় ৩ জনের দেহ। যদিও একজনের দেহ এখনও পাওয়া যায়নি।




