Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

নিজের জন্মদিনে মন্দিরে দিলেন পুজো, বন্ধুবান্ধব নিয়ে পার্টি করে জন্মদিন সেলিব্রেশন এর যুগে মৌনির এই আচার নজর কাড়লো নেটিজেনদের

নিজের জন্মদিনে মন্দিরে দিলেন পুজো, বন্ধুবান্ধব নিয়ে পার্টি করে জন্মদিন সেলিব্রেশন এর যুগে মৌনির এই আচার নজর কাড়লো নেটিজেনদের

কাজের সূত্রে আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বাঙালি। কিন্তু বাঙালি যতই বিদেশে থাকুন না কেন সে সর্বদাই পরিচিত তার নিজ সংস্কৃতিতে। অতীত কাল থেকেই বলিউডে দাপটের সাথে কাজ করে আসছেন বাঙালিরা। বর্তমান সময়ে এমনই এক অভিনেত্রীর নাম মৌনি রায়। দক্ষিণ ভারতীয়র সাথে বিয়ে হওয়া এই বলিউডের অভিনেত্রী আদতে পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা। কর্ম ও বিবাহ সূত্রে পশ্চিমবঙ্গ থেকে বহু দূরে থাকলেও তিনি এখনো নিজের সংস্কৃতি ধরে রেখেছেন।

সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সুপার হিট সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’এর এই অভিনেত্রীর গত ২৮ সেপ্টেম্বর ছিল জন্মদিন। সেই জন্মদিন উদযাপনের কিছু মুহূর্ত তিনি সম্প্রতি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বলিউডের অধিকাংশ সেলিব্রেটি তাদের জন্মদিনে বন্ধুদের সাথে নামিদামি জায়গায় গিয়ে পার্টি করতে অভ্যস্ত।

পরবর্তীকালে সেই ছবি তারা শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মৌনির জন্মদিন উদযাপন ছিল সম্পূর্ণ ভিন্ন। পার্টি নয়, জন্মদিনের সকালে মন্দিরে গিয়ে হাত জড়ো করে ভক্তি ভরে ঈশ্বরকে পুজো দিয়ে নিজের জন্মদিন কাটালেন এই বাঙালি অভিনেত্রী।

আরও পড়ুন: এত বড়ো সেলিব্রিটি হলেও আজও রাস্তাঘাটে হেটে চলতে পছন্দ করেন শন! ধারাবাহিক শেষে থাইল্যান্ডেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেতা শন ব্যানার্জি, ছবি পোস্ট করে ঘুম কাড়ছেন নিজের নারী ভক্তদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

মৌনির শেয়ার করা ছবিগুলিতে দেখা গেছে,লাল চুড়িদার ও হালকা গয়না পরে তিনি একটি মন্দিরে গিয়েছেন। সদ্য বিবাহিতা মৌনির সিঁথিতে ছিল চড়া লাল সিঁদুর। সেই মন্দিরে হাত জড়ো করে ভক্তির সাথে ঈশ্বর দর্শন করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করার সাথে ক্যাপশনে লিখেছেন, “‘আশীর্বাদধন‍্য সকাল। হরি ওম।’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment