Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

এত বড়ো সেলিব্রিটি হলেও আজও রাস্তাঘাটে হেটে চলতে পছন্দ করেন শন! ধারাবাহিক শেষে থাইল্যান্ডেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেতা শন ব্যানার্জি, ছবি পোস্ট করে ঘুম কাড়ছেন নিজের নারী ভক্তদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

এত বড়ো সেলিব্রিটি হলেও আজও রাস্তাঘাটে হেটে চলতে পছন্দ করেন শন! ধারাবাহিক শেষে থাইল্যান্ডেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেতা শন ব্যানার্জি, ছবি পোস্ট করে ঘুম কাড়ছেন নিজের নারী ভক্তদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

ধারাবাহিক জগতে একের পর এক ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে। জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মন ফাগুন, খরকুটো, বৌমা একঘর ইত্যাদি। কয়েক সপ্তাহ আগে মন ফাগুন ধারাবাহিক শেষ হয়েছে। যা নিয়ে দুঃখের শেষ নেই ধারাবাহিক ভক্তদের। সকলেই ঋষি এবং পিহুর জুটি দারুন মিস করছেন। প্রত্যেকেই মন খারাপ করে বসে আছেন এত তাড়াতাড়ি কেন ধারাবাহিক শেষ হয়ে গেল তার জন্য। পর্দায় ঋষি এবং পিহুর কেমিস্ট্রি এতটাই জমজমাট হয়ে উঠেছিল যে দর্শক আজও ভুলতে পারছে না তাদের জুটির সেই মুহূর্তগুলো। কবে আবার দুজনকে একসঙ্গে জুটি বেঁধে দেখা যাবে তার জন্যই দিন গুনছেন প্রত্যেকে।

ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার অভিনেতা শন ব্যানার্জি কে প্রত্যেকেই মিস করছেন। কারণ শন ছিল বাংলার মেয়েদের ক্রাশ। তাই পর্দায় শনকে সকলেই মিস করছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জন্য নিত্য নতুন আপডেট দিতেই থাকছেন অভিনেতা। ধারাবাহিক শেষ হওয়ার পর নিজের মত করে সময় কাটাতে দেশ থেকে অনেক দূরে থাইল্যান্ডে পাড়ি দিয়েছেন অভিনেতা। এখন থাইল্যান্ডের মাটিতেই সময় কাটাচ্ছেন এবং সেখান থেকে বিভিন্ন ছবি ভিডিও শেয়ার করে চলেছেন দর্শকদের জন্য।

সম্প্রতি শন নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে শন কে থাইল্যান্ডের কোন এক রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে। তার পরনে রয়েছে ধূসর রঙের স্লিভলেস নরমাল গেঞ্জি এবং কালো হাফপ্যান্ট। চোখে রয়েছে সানগ্লাস এবং হাতে একটি ব্যাগ ধরা রয়েছেন শন। আর এই সাধারণ লুকেও শন কে অসাধারন সুন্দর লাগছিল। ইতিমধ্যেই শনের ছবিতে অসংখ্য কমেন্ট করেছেন শনের ভক্তরা। অভিনেতাকে দেখে অভিনেতার নারী ভক্তদের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়।

আরও পড়ুন: ‘বিছানা ভাগ করছে পিহু আর ঋষিরাজ’! ‘মন ফাগুনে’র নতুন প্রোমো সামনে আসতেই শোরগোল! ‘মিঠাই’কে হারিয়ে বাংলা সেরা হবে ‘মন ফাগুন’, আশা অনুগামীদের,‘রক্তচোষা বাদুড়’-এর সঙ্গে তুমুল লড়াই নতুন বউ পিহুর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment