Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

নাচতে পারেন না ক্যাপ্টেন তৃণা – ডি ডি জে এর মঞ্চে ফিউশন ডান্স করে তীব্র কটাক্ষের শিকার খড়কুটোর গুনগুন। ভাইরাল ভিডিও

নাচতে পারেন না ক্যাপ্টেন তৃণা – ডি ডি জে এর মঞ্চে ফিউশন ডান্স করে তীব্র কটাক্ষের শিকার খড়কুটোর গুনগুন। ভাইরাল ভিডিও

বাংলা ছোটপর্দার জনপ্রিয় এক অভিনেত্রী তৃণা সাহা। শুধু তার অভিনয় দিয়ে নয় , তার মিষ্টি হাসি দিয়ে তিনি জয় করেছেন দর্শকদের মন। কিছু দিন আগেই ‘ খড়কুটো ‘ ধারাবাহিকে গুনাগুনের চরিত্রে অভিনয় করে তিনি বুড়ো থেকে বাচ্চা সকলের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি দর্শকদের বিনোদন এর এবং নতুন নৃত্যশিল্পী দের অন্যতম পীঠস্থান স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রের মঞ্চ আলোকিত করে থাকেন ক্যাপ্টেনের চেয়ারে বসে।

ডান্স ডান্স জুনিয়র ৩ এর এই মঞ্চে নৃত্য পরিবেশন করে খুদে খুদে নৃত্যশল্পীরা তাদের অসামান্য প্রতিভায় জয় করে নিচ্ছে দর্শকের মন । কিন্তু এই সিজন থ্রি এর মঞ্চে ক্যাপ্টেনদের দেখে মোটেই খুশি নন দর্শকেরা। নীতি কেন্দ্রের মধ্যে তৈরি হয়েছে দুটি দল যার মধ্যে একটি দল কোনভাবেই ক্যাপ্টেন হিসেবে তৃণা সাহা, দীপান্বিতা রক্ষিত এবং অভিষেক বসু কে মেনে নিতে পারছেন না । তারা প্রতিনিয়ত সমালোচনা করে চলেছেন ক্যাপ্টেনদের নাচের স্কিল নিয়ে। তার মধ্যেই হঠাৎ এই ভাইরাল হয়ে গেছে খরকুটার গুনগুনের একটি নাচের ভিডিও।

সম্প্রতি ডি ডি জে এর মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী কোয়েল এবং যীশু বিচারক হিসেবে। তাদের সামনে গুনগুন” হামদাম সোনিয়া রে” গানে একটি ফিউশন ডান্স করে দেখান। নাচটি আসলে তিনি ভারতনাট্যম এবং পশ্চিমী স্টাইল নাচের মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে ফিউশন করতে চেয়েছিলেন। সেই নাচের ভিডিও হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দাবি তৃণা নাচতে জানেনা। “শুধুই লাফাচ্ছে। এটা নাচ?” বলে কমেন্ট করেছেন কিছু জন। এই ভিডিও দেখার পর রীতিমতো সমালোচনার বাঁধ ভেঙেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ফ্রেন্ডশিপ ডে’র দিনে বন্ধুদের সঙ্গে নিজের ন্যাড়া মাথার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন ক্যান্সার আক্রান্ত সোনালী বেন্দ্রে

অনেকে আবার লিখেছেন এর থেকে ব্যাক ডান্সার গুলো অনেক বেশি ভালো নাচে। তবে অনেকে আবার প্রশংসাও করেছেন অভিনেত্রীর। তার এই ফিউশন করার প্রচেষ্টাকে অনেকেই সবুজ পতাকা দেখিয়েছেন। তবে এই কটাক্ষের পাল্টা উত্তর দিতেও ছাড়েননি অভিনেত্রীর কিছু ভক্ত। তিনি বলেছেন, ” কিছু মানুষের কাজই হল সমালোচনা করা, তারা যে কোন কিছু নিয়ে কারণে অকারনে সমালোচনাই করে বেড়ায়।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment