Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
23 July 2026

ফ্রেন্ডশিপ ডে’র দিনে বন্ধুদের সঙ্গে নিজের ন্যাড়া মাথার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন ক্যান্সার আক্রান্ত সোনালী বেন্দ্রে

ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রীর চিকিৎসা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে

ফ্রেন্ডশিপ ডে’র দিনে বন্ধুদের সঙ্গে নিজের ন্যাড়া মাথার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন ক্যান্সার আক্রান্ত সোনালী বেন্দ্রে

ফ্রেন্ডশিপ ডে’র দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে দুই বন্ধুর সঙ্গে নিজের হৃদয় বিদারক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। ক্যান্সারে আক্রান্ত সোনালী চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সম্প্রতি আকস্মিক তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে আলোড়ন পড়ে গিয়েছিল বলিউডে। কিন্তু রবিবার ফ্রেন্ডশিপ ডে’র দিনে নিজের মাথা ন্যাড়া যে ছবি সোনালী বেন্দ্রে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তা বিমর্ষ করেছে তাঁর পরিচিত বন্ধু-বান্ধব, বলিউড থেকে শুরু করে বহু মানুষকে। তাঁর এই ছবি এদিন দুপুরের পর থেকে ছড়িয়ে পড়েছে গোটা দেশের সোশ্যাল মিডিয়ায়। খুব সম্প্রতি ক্যান্সারের চিকিৎসার জন্য তাঁর মাথা ন্যাড়া করতে হয়।
ছবিতে দেখা যাচ্ছে, সোনালী তাঁর দুই বন্ধু সুসান খান এবং গায়েত্রী ওবেরয়ের সঙ্গে বসে আছেন কফি মাগ হাতে। ক্যান্সারের চিকিৎসার জন্য তাঁর মাথা ন্যাড়া। সোশ্যাল মিডিয়ায় সোনালী লিখেছেন, ‘হ্যাঁ এটাই আমি। আমি এখন খুবই খুশি। কেউ যখন আমাকে এভাবে দেখে অবাক হচ্ছে, আমি সবাইকে বলছি, এটাই সত্যি। আমি এখন জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ করছি, আনন্দের প্রতিটা সুযোগ আমি কাজে লাগাচ্ছি।’
সোনালী তাঁর বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আরও লেখেন, ‘আমার বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরাই আমার মূল শক্তি, নিজেদের ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমার সঙ্গে দেখা করতে আসছেন। আমার খোঁজ নিচ্ছে, আমার একাকিত্ব বুঝতে দিচ্ছে না।’ ইনস্টাগ্রাম পোস্টের একেবারে শেষে ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী লিখেছেন, ‘আমি এখন অনেক তাড়াতাড়ি রেডি হতে পারি, কারণ চুল নিয়ে আমার আর কোনও সময় নষ্ট হয় না’।
জুলাই মাসের গোড়ায় সোনালী বেন্দ্রে নিজের ট্যুইটার পেজে পোস্ট করে তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। লিখেছিলেন, ‘জীবন মাঝে মাঝে এমন মোড়ের সামনে দাঁড় করিয়ে দেয় যা অপ্রত্যাশিত’। বলিউড অভিনেতা ইরফান খানের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরের পর সোনালীর এই ট্যুইট বলিউডকে নাড়িয়ে দেয়। কিন্তু এদিন সোনালী যেভাবে ফ্রেন্ডশিপ ডে’র দিন তাঁর মাথা ন্যাড়া ছবি দিয়ে হৃদয় বিদারক এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন, তা আরও বিষন্ন করেছে তাঁর বন্ধু-বান্ধব থেকে গোটা বলিউডকে।

আরও পড়ুন: দেশের প্রধানমন্ত্রীর ভাষা সংযত হওয়া উচিত, মোদীকে মনে করালেন মনমোহন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choiceEntertainment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *