Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

ছেলের জয়ে উচ্ছ্বসিত সুপারস্টার শাহরুখ খান, স্বর্ণপদক পেলেন আব্রাম.. খুশিতে পাগল আরিয়ান, সুহানাও।

ছেলের জয়ে উচ্ছ্বসিত সুপারস্টার শাহরুখ খান, স্বর্ণপদক পেলেন আব্রাম.. খুশিতে পাগল আরিয়ান, সুহানাও।

বলিউড অভিনেতা শাহরুখ খানকে প্রায়ই তার তিন সন্তানের সঙ্গে দেখা যায়। কিং খান তার পরিবারের জন্য সবকিছু করতে প্রস্তুত। সম্প্রতি, শাহরুখকে তার বড় ছেলে আব্রামের স্কুলে দেখা গিয়েছিল, যেখানে তিনি আব্রামকে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন। গোটা খান পরিবার অর্থাৎ গৌরী খান , সন্তান আরিয়ান ও সুহানাকেও দেখা গেছে সেখানে।

গত রবিবার, তার ছোট ছেলে আবরাম একটি তায়কোয়ান্দো ম্যাচ জেতার পর তিনি একজন গর্বিত পিতা হিসেবে আবির্ভূত হন। এই প্রতিযোগিতায় আব্রামকে চিয়ার করতে তার পুরো পরিবার পৌঁছে গিয়েছিল। আবরামের বাবা শাহরুখ খান, মা গৌরী খান, বোন সুহানা এবং বড় ভাই আরিয়ান খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও আরও অনেক সেলিব্রেটি বাবা-মা এবং তাদের সন্তানরাও এই অনুষ্ঠানে অংশ নেন।

শাহরুখ খান একটি মেরুন শার্ট এবং কালো প্যান্ট পরেছিলেন এই অনুষ্ঠানে এবং একটি কালো ক্যাপও পরেছিলেন তার আউটফিট এর সাথে সামঞ্জস্য বজায় রেখে। আব্রাম খান ম্যাচ জেতার পর শাহরুখকে মঞ্চে ডাকা হয় ছেলেকে সোনার পদক দিতে। পদক পাওয়ার পর আব্রাম তার বাবার গেলে একটি সুন্দর চুম্বন দেন। এই মুহুর্ত ধরে রাখা একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুষ্ঠানে শাহরুখের অন্য দুই সন্তান আরিয়ান ও সুহানা খানকেও দেখা যায়।শুধু আব্রাম নয়, তার ভাইবোন আরিয়ান এবং সুহানা তায়কোয়ান্দোতে প্রশিক্ষণপ্রাপ্ত। তিনজনই কিরণ উপাধ্যায়ের কাছে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন। তাই দুজন সেই তায়কোয়ান্দো প্রশিক্ষকের সাথে পোজ দিয়েছেন, যিনি তাদের ছোটবেলায় শেখাতেন।

আরও পড়ুন: শুটিং সেটে নিজের মেকাপম্যানের উপর রেগে বোম অমিতাভ বচ্চন, মেকআপ ম্যানের ওপর রেগে চিৎকার করে সরিয়ে দিলেন বিগ বি, তুমুল ভাইরাল ভিডিও

শিগগিরই ‘পাঠান’ ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। অন্যদিকে, সাইফ আলি খান সম্প্রতি ‘বিক্রম ভেদা’ ছবিতে হাজির হয়েছেন এবং শীঘ্রই ‘আদিপুরুষ’ ছবিতে দেখা যাবে। কারিনা কাপুর খানকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’-তে আমির খানের সঙ্গে।

সাইফ আলি খান এবং কারিনা কাপুরের সাথে তাদের বড় ছেলে তৈমুর আলী খানও একসঙ্গে প্রতিযোগিতায় হাজির হন। তৈমুরও একটি ম্যাচে অংশ নিয়েছিলেন তবে তিনি জিতেছেন কি না তা জানা যায়নি। কারিশমা কাপুরের ছেলে কিয়ানও এখানে অংশ নিয়েছিলেন। শেষ পর্যন্ত শাহরুখ, কারিনা, সাইফ, আরিয়ান এবং তৈমুরকে একসঙ্গে একটি ছবির জন্য পোজ দিতে দেখা গেছে।

শাহরুখ খান টুইটারে শেয়ার করেছেন যে তার কনিষ্ঠ সন্তান আবরাম তাকে আবারও গর্বিত করেছে, এবার তাইকোয়ান্দোতে স্বর্ণপদক জিতেছে সে । অভিনেতা তার ছেলের ছবি শেয়ার করেছেন যাতে ছয় বছর বয়সীকে তার সোনার পদক নিয়ে পোজ দিতে দেখা গেছে । এই ছবি ইতিমধ্যেই বহুল প্রশংসিত হয়েছে নেট দুনিয়ায়। অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা শাহরুখ পুত্র আব্রামকে।

আরও পড়ুন: ভারত ছেড়ে কানাডা যাচ্ছেন বনগাঁর মেয়ে অরুণিতা ও পবনদীপ! কোনো মিউজিক ট্যুর নয় একান্তে ছুটি কাটাতে যাচ্ছেন দুজনে দাবি নেটজনতার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment