Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

সাধগুরুর সঙ্গে রাস্তাতেই ‘কালা চশমা’ নাচ সুপারস্টার সিদ্ধার্থের, উপচে পড়ল ভিড়! সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কালা চশমা গানে দুর্দান্ত নাচ সাধগুরুর, ভাইরাল ভিডিও

সাধগুরুর সঙ্গে রাস্তাতেই ‘কালা চশমা’ নাচ সুপারস্টার সিদ্ধার্থের, উপচে পড়ল ভিড়! সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কালা চশমা গানে দুর্দান্ত নাচ সাধগুরুর, ভাইরাল ভিডিও

পরিবেশ সচেতনতা নিয়ে বরাবরই ব্যস্ত থাকতে আমরা দেখতে পাই সাধগুরু কে। দেশ থেকে বিশেষ সব জায়গাতেই তাকে পরিবেশ সুরক্ষার ব্যাপারে সতর্কতা বাণী দিতে দেখা গিয়েছে হামেশাই। সম্প্রতি সেরকমই একটি কর্মসূচিতে গিয়ে সাধগুরুর দেখা হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। অভিনেতার সঙ্গে দেখা হওয়ার পর পরিবেশ সচেতনতা নিয়ে অনেক রকম কথাবার্তা হয় দুজনের মধ্যে। এমনকি সিদ্ধার্থ মালহোত্র জনপ্রিয় ছবির গানের সঙ্গে জমিয়ে নাচ করেন সাধগুরু। যে ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল।

কালা চশমার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা এবং সাধগুরুর নাচ দেখে সেখানকার পথচারীরা প্রত্যেকেই থমকে যায়। দুজনের নাচের ওই মুহূর্ত ক্যামেরা বন্দী করতে ভোলেন না কেউ। সাধগুরুর নাচের এই দুর্দান্ত স্টেপগুলি দেখে প্রত্যেকেই অবাক হয়ে যান। এমনকি খোদা সিদ্ধার্থ মালহোত্রা অবাক হয়ে যান তার এই নাচ দেখে। এরপর সিদ্ধার্থ মালহোত্রা এবং সাধগুরু দুজনেই নিজেদের instagram একাউন্ট থেকে সেই ভিডিও পোস্ট করেন। সম্প্রতি মাটির সুরক্ষার ব্যাপারে কর্মসূচিতে গিয়েছিলেন সাধগুরু। তখনই হঠাৎ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখা হয় তার। দুজনে একসঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন, ডাব খেয়েছেন এবং নাচও করেছেন।

এমনকি সিদ্ধার্থ মালহোত্রা মাটি সুরক্ষা নিয়ে সাধগুরুকে একটি ছবি করতে বলেন। অভিনেতা আশ্বস্ত করেন, “আমিই প্রচার করে দেব ছবির। দারুণ একটা বিষয় নিয়ে ছবি হবে তাহলে।” যার জবাবে সাধগুরু বলেন, “সিনেমাটা তুমি করো, আমি তোমার পাশে আছি।”

আরও পড়ুন: দার্জিলিংয়ে হানিমুন গৌরব দেবলীনার, ছবিতে ফুটে উঠল ভালোবাসার ঝলক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment