Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

‘কোনো সিরিয়ালেই ফুলশয্যা হয়না, খালি কন্টকশয্যা হয়’! ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের নতুন ট্রেন্ড নিয়ে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

‘কোনো সিরিয়ালেই ফুলশয্যা হয়না, খালি কন্টকশয্যা হয়’! ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের নতুন ট্রেন্ড নিয়ে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের মাধ্যমে একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে জনপ্রিয় টলিউড অভিনেতা সপ্তর্ষি মৌলিক এবং অভিনেত্রী সোনামনি সাহাকে। ইতিমধ্যেই তাদের জুটি মন জয় করে নিয়েছে অনুগামীদের। পাশাপাশি অন্যরকম গল্পের জন্য প্রথম থেকে ধারাবাহিকটি নজর কাড়তে সক্ষম হয়েছিল বাংলা সিরিয়ালের দর্শকদের। তবে এবার বাকি ধারাবাহিকের মতো একই দৃশ্য এই ধারাবাহিককেও দেখানো হচ্ছে এমন অভিযোগ তুলতে দেখা গেল এই ধারাবাহিকের অনুগামীদের।

প্রসঙ্গত সম্প্রতি ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রের মধ্যে বিয়ের দৃশ্য দেখতে পেয়েছেন অনুগামীরা। কিন্তু কোন বাড়ি থেকেই সেই বিয়ে মেনে না নেওয়ায় বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছে ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রকে। এবার তার মধ্যেই ধারাবাহিকের নায়কের পরিবারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফুলশয্যা নয় বরং নববিবাহিত এই দম্পতির কণ্টকশয্যা হবে।

পাশাপাশি নতুন বউকে বাড়ির গেস্ট হাউসে রাখার পরামর্শ দিতে দেখা গিয়েছে পরিবারের সদস্যদের। বলাই বাহুল্য এই দৃশ্য দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ছোট পর্দার দর্শকরা জানিয়েছেন এই নিয়ে একাধিক ধারাবাহিকে এই একই রকম দৃশ্য দেখতে পেলেন তারা। জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিক থেকে শুরু করে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই একই দৃশ্য দেখে ফেলেছেন দর্শকরা। এবার সেই তালিকায় যোগদান করেছে স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকটিও।

আরও পড়ুন: দীপাবলিতে অসাধারণ সুরে গান করে স্টেজ কাঁপালো সিদ্ধার্থ! নিজের সিনেমার গান গেয়ে স্টেজ কাঁপালেন মিঠাইয়ের সিদ্ধার্থ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment