Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

দীপাবলিতে অসাধারণ সুরে গান করে স্টেজ কাঁপালো সিদ্ধার্থ! নিজের সিনেমার গান গেয়ে স্টেজ কাঁপালেন মিঠাইয়ের সিদ্ধার্থ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

দীপাবলিতে অসাধারণ সুরে গান করে স্টেজ কাঁপালো সিদ্ধার্থ! নিজের সিনেমার গান গেয়ে স্টেজ কাঁপালেন মিঠাইয়ের সিদ্ধার্থ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

শুরু থেকে এখনো পর্যন্ত টিআরপির দৌড়ে প্রথম স্থান থেকে নামতে নারাজ ‘মিঠাই’। সিরিয়াল প্রেমীদের কাছে তাদের সবথেকে পছন্দের ধারাবাহিক এখন মিঠাই। সিরিয়াল প্রেমী অথচ মিঠাই দেখেন না এমন দর্শক আতস কাঁচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। অন্যদিকে নায়িকা হিসেবে আদৃতের বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে।

বর্তমানে সিড ও মিঠাইয়ের অনস্ক্রিন রসায়ন পছন্দ সমস্ত দর্শকদের। তবে অফস্ক্রিন সিডের সাথে মিঠাইকে খুব একটা দেখা যায়না। সেই নিয়ে অভিযোগের শেষ নেই নেটিজেনদের। ধারাবাহিকের নেতিবাচক চরিত্র সোম ও তোর্সার সাথে অনস্ক্রিন আদায়-কাঁচকলায় সম্পর্ক হলেও অফস্ক্রিন এনারা খুবই ভালো বন্ধু। তা জানতে বাকি নেই কারোরই। তাদের বন্ধুত্ব নিয়েও অভিযোগ রয়েছে নেটিজেনদের।

যারা অদ্রিজা রায়কে চেনেন তাদের মধ্যে অনেকেই হয়তো জানবেন তিনি একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো গায়কও। সম্প্রতি এক পূজার অনুষ্ঠানে মঞ্চে মাইক হাতে নিজের অভিনীত প্রথম সিনেমা ‘নুর জাহানের’ ‘মন বলেছে’ গানটি গেয়ে মুগ্ধ করলেন উপস্থিত সমস্ত দর্শক মন্ডলীকে। সম্প্রতি তাঁর গান গাওয়ার সেই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন: সব ধারাবাহিক কে তে হারাতে পর্দায় আবারও ফিরছে ‘গোয়েন্দা গিন্নি সিজন ২’! ফিরছেন সকলের প্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার, দেখার জন্য আপনি প্রস্তুত তো?

সোশ্যাল মিডিয়ায় বিশেষ সক্রিয় থাকতে পছন্দ করেন না এই অভিনেতা। নিজের ব্যক্তিগত জীবনকে ফলাও করে দেখানোয় বিরোধী আদৃত। অভিনয়ের পাশাপাশি গান গাওয়াটা তার কাছে অক্সিজেনের মত। আদৃতের একটি ছোট ব্যান্ডও রয়েছে। ইতিমধ্যেই সিনেমাতের প্লেব্যাক করে ফেলেছেন। নিঃসন্দেহে অদৃত রায় একজন প্রতিভাবান মানুষ। অভিনয় ও গানের পাশাপাশি নাচতে এবং গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন তিনি। বর্তমানে মিঠাই ধারাবাহিকের দৌলতে জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছেন এই অভিনেতা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment