Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
12 July 2026

উত্তরবঙ্গ সফরে এসে মঞ্চের মধ্যেই গুরুতর অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী

উত্তরবঙ্গ সফরে এসে মঞ্চের মধ্যেই গুরুতর অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী

উত্তরবঙ্গ সফরে এসে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। বৃহস্পতিবার শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত এজটি রাস্তার শিলান্যাশ করতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর মাঠে একটি অনুষ্ঠান চলছিল। মঞ্চেই তিনি অসুস্থ বোধ করেন। তাঁকে নামিয়ে আনা হয় মঞ্চের পাশে গ্রিন রুমে। এরপর এক বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসকদের আনা হয়। চিকিৎসকরা জানান, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়াতেই অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: পাঁচ বছর গ্রামে শিক্ষকতা বাধ্যতামূলক; নয়া শিক্ষানীতি প্রকাশ করে জানাল রাজ্য 

দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা নিতিন গডকড়িকে নিজের গাড়িতে নিয়ে নিজের বাড়ি নিয়ে যান। রাজু বিস্তার বাড়ি মাটিগাড়ায়। সেখানেই চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তাঁর। সঙ্গে রয়েছেন চিকিৎসকরাও। এদিন শিলিগুড়ির অনুষ্ঠান সেরে কেন্দ্রীয় মন্ত্রীর ডালখোলা যাওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠান বাতিল করা হয়। বৃহস্পতিবারই সুস্থ হওয়ার পর তিনি ফিরে যেতে পারেন দিল্লিতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal