Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

স্টেশনে কাজ চলাকালীন টিকিট পরীক্ষকের গায়ে ওভারহেডের তার, অবস্থা সংকটজনক

স্টেশনে কাজ চলাকালীন টিকিট পরীক্ষকের গায়ে ওভারহেডের তার, অবস্থা সংকটজনক

স্টেশনে কাজ চলাকালীন টিকিট পরীক্ষকের গায়ে ওভারহেডের তার। ভয়াবহ দুর্ঘটনা খড়গপুর স্টেশনে। ওভারহেডের তার পরে গেল টিকিট পরীক্ষকের গায়ে। সংকটজনক অবস্থায় ওই টিকিট পরীক্ষক ভর্তি হাসপাতালে।

আরও পড়ুন: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় ৪৮ ঘন্টা পর গ্রেফতার ভাইপো 

জানা গিয়েছে, বুধবার দুপুরে খড়গপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে বৈদ্যুতিক কাজ চলছিল। ওই প্ল্যাটফর্মেই সুজন কুমার সিংহ নামে ওই টিকিট পরীক্ষক কথা বলছিলেন এক ব্যক্তির সঙ্গে। সেইসময় তাঁর গায়ে পরে যায় ওভারহেড-এর তার। নিমেষেই রেললাইনে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় ওই টিকিট পরীক্ষককে নিয়ে যাওয়া হয় খড়গপুর হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। বৈদ্যুতিক কাজ চলার সময় কীভাবে তার পরে গেল ব্যক্তির গায়ে। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal