Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

চলন্ত বাসে ৫০ হাজার টাকা পকেটমারি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত পুলিশের

চলন্ত বাসে ৫০ হাজার টাকা পকেটমারি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত পুলিশের

বাসের মধ্যে ৫০ হাজার টাকার পকেটমারির অভিযোগ। বারাসত থানায় অভিযোগ দায়ের করলেন এক দম্পতি। সোমবার বামনগাছি থেকে বাসে চেপে বারাসত আসার পথেই ৫০ হাজার টাকা পকেটমারি হয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত চলছে।

সোমবার বিকেলে আমিনুল মল্লিক ও তাঁর স্ত্রী ছেলের জন্য কম্পিউটার কিনতে ব্যাগে করে ৫০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। DN 44 রুটের বাসটি বারাসতের চাঁপাডালিতে আসার পর কন্ডাক্টর ৩ জন মহিলাকে বাস থেকে নামিয়ে দেন। বাস থেকে নামিয়ে দেওয়ার পর কন্ডাক্টর ওই ৩ মহিলাকে পকেটমার বলে সকলকে সাবধান করেন। এরপর ওই দম্পতি দেখতে পান ব্যাগে নেই ৫০ হাজার টাকা।

বারাসত চাঁপাডালি মোড়ে যেখানে ওই ৩ মহিলাকে নামিয়ে দেওয়া হয়েছিল, সেখানে গিয়েও ৩ মহিলাকে দেখতে পাননি ওই দম্পতি। অবশেষে বারাসত থানার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ৩ মহিলাকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। ওই মহিলাদের সঙ্গে দুই শিশুও ছিল। বাসের মধ্যে এত টাকা পকেটমারি হওয়ার ঘটনায় কন্ডাক্টরের যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: অভিষেকের জনসভার পরই শুরু গোপন ব্যালটে প্রার্থী বাছাই; ভোট দেওয়া যাবে ফোন করেও 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal