Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

ফের জেলাসফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ১৬ ফেব্রুয়ারি থেকে জঙ্গলমহল সফর শুরু

ফের জেলাসফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ১৬ ফেব্রুয়ারি থেকে জঙ্গলমহল সফর শুরু

ফের জেলাসফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি জঙ্গলমহল সফর শুরু করবেন তিনি। এই সফরকালে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় জনসভা করবেন। বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করবেন তিনি।

আরও পড়ুন: কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে মুখোমুখি মোদী-মমতা, আলোচনা হবে করোনা পরিস্থিতি নিয়ে

মঞ্চ থেকেই সবুজ সাথীর সাইকেল বিতরণ করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। এছাড়াও জঙ্গলমহল সফরকালে গিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। উল্লেখ্য, আগামী ১৩ ফেব্রুয়ারি বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী’ প্রস্তাব পাশ করাতে উদ্যোগী রাজ্যপাল। পাশাপাশি সাঁওতালদের সারি ও কুড়মিদের সারনা ধর্মকে মান্যতা দিতে বিধানসভায় একটি প্রস্তাব আনতে চলেছে রাজ্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal