Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
16 June 2026

‘মেসি সেরা, কিন্তু অবশ্যই রোনাল্ডোর পর’, মতমত কিলিয়ান এমবাপের

‘মেসি সেরা, কিন্তু অবশ্যই রোনাল্ডোর পর’, মতমত কিলিয়ান এমবাপের

তুমিই আমার চোখে সেরা। তবে অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর। এমনই লিখলেন কিলিয়ান এমবাপে। ফুটবল তারকা লিওনেল মেসি FIFA-র সেরা ফুটবলার হয়েছেন। এই খেতাব জয়ের পাশাপাশি ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেকে টেক্কা দিয়েছেন এই ফুটবলার।

 

ইতিমধ্যে কিলিয়ান এমবাপে বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লিওনেল মেসি এবং নিজের ছবি পাশাপাশি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ঘরে আরও একটা ট্রফি এল। মেসিকে আমি অভিনন্দন জানাতে চাই। তুমিই আমার চোখে সেরা ফুটবলার। এরপর তিনি ব্র্যাকেটে লিখেছেন, তবে অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর। কারণ আমার চোখে দেখা বিশ্বের সেরা ফুটবলার রোনাল্ডো। যদিও এই পোস্ট এমবাপের ফেক অ্যাকাউন্ট থেকে করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: আই পি এলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ সিংহ

উল্লেখ্য, FIFA-র বর্ষসেরা ফুটবলারের খেতাব অর্জনের দৌড়ে ছিলেন এমবাপেও। এই নিয়ে দ্বিতীয়বার মেসি FIFA-র বর্ষসেরা ফুটবলারের খেতাব অর্জন করলেন।

তবে এদিন এমবাপের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, যতদিন আমি রোনাল্ডোকে দেখিনি, ততদিন মেসিকেই আমি সর্বকালের সেরা ফুটবলার ভাবতাম। তারপর আমি বুঝলাম যে কতটা ভুল করেছি। রোনাল্ডোর সঙ্গে কারোরই তুলনা চলে না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports