বাবলু, বিলু, ভোম্বলরা হারাল তাঁদের অভিভাবককে। না ফেরার দেশে চলে গেলেন সাহিত্যিক ষষ্ঠীপদ চ্যাটার্জি। বয়েস হয়েছিল ৮২ বছর। শুক্রবার সকাল ১১টা ১০ নাগাদ হাওড়ার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃস্বাস ত্যাগ করেন পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা। পরিবার সূত্রে খবর, আর কিচ্ছুক্ষণের মধ্যেই সাহিত্যিকের শেষকৃত্য সম্পূর্ণ হবে।
আরও পড়ুন: অমিত শাহের সঙ্গে বৈঠকে বাংলা নিয়ে কী কথা শুভেন্দুর? কাল দেখা করবেন মোদীর সঙ্গে




