Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

আইএসএল ট্রফি জিতল মোহনবাগান। টাইব্রেকারে বেঙ্গালুরু এফসিকে জড়িয়ে দিল সবুজ মেরুন শিবির। নির্ধারিত সময়ের ম্যাচের ফল ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিল মোহনবাগান।

এদিন প্রথম একাদশে রাখা হয়নি সুনীল ছেত্রীকে। কিন্তু তিন মিনিটের মধ্যেই মাঠে নামতে হয় সুনীলকে। বেঙ্গালুরুর এফসির রয় কৃষ্ণের ভুলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচে দাপট বজায় রাখে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরুটা ভাল করেছিল বেঙ্গালুরু। তবে আস্তে আস্তে ম্যাচের দাপট ফিরে পায় মোহনবাগান। ৭৭ মিনিটে এগিয়ে যায় বেঙ্গালুরু। অতিরিক্ত সময় শেষ হয়ে যাওয়ার পর খেলা চলে যায় টাইব্রেকারে। এরপর ভাগ্য এবং দুই গোল রক্ষকের ওপর নির্ভর করছিল সবকিছু। পেনাল্টি শুট আউটে ৪-৩ জিতে চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান।

আরও পড়ুন: অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, চেন্নাইকে হারিয়ে আই লিগে চার নম্বরে উঠে এল লাল-হলুদ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports