Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

স্বস্তির দিন শেষ! ফের তাপমাত্রা বেড়ে ৪০-এর ঘরে! তীব্র গরমের পূর্বাভাস দিল হাওয়া অফিস 

স্বস্তির দিন শেষ! ফের তাপমাত্রা বেড়ে ৪০-এর ঘরে! তীব্র গরমের পূর্বাভাস দিল হাওয়া অফিস 

পূর্বাভাস থাকলেও রবিবারও কলকাতা বা আশেপাশের জেলাতে বৃষ্টি হয়নি। যদিও বিকেলের দিকে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি পাতের জেরে রবিবার রাতে গরমের অস্বস্তি কিছুটা কম ছিল। তবে সোমবার থেকে ফের পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও কলকাতা বা আশেপাশের জেলায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এই তাপমাত্রা বৃদ্ধি জারি থাকবে। এমনকী পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহেরও সতর্কতা জারি হয়েছে। এদিকে পূর্ব মেদনীপুর, পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রামে বিকেলের দিকে বৃষ্টির সম্ভবনা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলোতেও সোমবার থেকে বৃষ্টি কমবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। দার্জিলিং, কালিমপঙ সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে বলে খবর।

আরও পড়ুন: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গাঙ্গুলি; বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal