Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 July 2026

মহামেডানকে আগামী বছর আইএসএল খেলতে হবে; নতুন টেন্টের উদ্বোধন গিয়ে বললেন মুখ্যমন্ত্রী 

মহামেডানকে আগামী বছর আইএসএল খেলতে হবে; নতুন টেন্টের উদ্বোধন গিয়ে বললেন মুখ্যমন্ত্রী 

মহামেডান ক্লাবের উদ্বোধন গিয়ে কর্তৃপক্ষকে বার্তা মুখ্যমন্ত্রীর আগামী বছর যেন মহামেডান ক্লাবও আইএসএল খেলে। বুধবার সাদা কালো ব্রিগেডের নতুন তাঁবু উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েই কর্তৃপক্ষর কাছে বিশেষ আর্জি রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আগামী মরশুমেই আইএসএল খেলতে হবে। এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিন।

এদিনের অনুষ্ঠানে গিয়ে মহামেডান কর্তৃপক্ষকে ক্রাউড ফান্ডিং করারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, মহামেডান কেন আইএসএল খেলবে না? প্রত্যেক সমর্থক ১ টাকা করে দিলেই হয়ে যাবে। দরকারে ওরিয়েন্টাল চেম্বার্স অব কমার্স থেকেও সাহায্য নেওয়ার জন্যও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও সাহায্য করবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

মহামেডান ক্লাবের গ্যালিরির ছাউনির কাজের জন্যও এদিন ৬০ লক্ষ টাকা সাহায্য করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মহামেডান সহ অন্যান্য ক্লাবের পাশেও যে রাজ্য সরকার রয়েছে, এদিন তিনি তা আরেকবার বুঝিয়ে দেন।

আরও পড়ুন: দার্জিলিংয়ে ঢুকতে গেলে দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা দুটো ভ্যাকসিনের সার্টিফিকেট

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal