Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর 

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর 

পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার রাত থেকেই বৃষ্টি পড়ছে। শনিবার ভরেও তা বজায় রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। যে কারণেই রবিবার পর্যন্ত একনাগাড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এদিন মোট ১০টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জেলাগুলো হল, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বাকি জেলাগুলোতেও বজ্রবিদুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে উত্তরবঙ্গের আকাশেও দুর্যোগের মেঘ ঘনীভূত হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলবে আবহাওয়া দফতর জানিয়েছে। 

আরও পড়ুন: একাধিক অভিযোগ তুলে স্পিকারকে দীর্ঘ চিঠি রাজ্যপালের 

পুজোর মুখে বৃষ্টির জেরে কেনাকাটায় ব্যাঘাত ঘটছে। হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। যার ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal