Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

বর্ষা বিদায়ের পথে, রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা 

বর্ষা বিদায়ের পথে, রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা 

আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বর্ষার বিদায় শুরু। দেবীপক্ষ নির্বিঘ্নে কাটবে বলে আবহাওয়া দফতর আগেই জানিয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সেই সঙ্গে এও জানিয়েছে, বর্তমানে বর্ষা বিদায় রেখা রক্সৌল ডালটনগঞ্জ বিজাপুরের উপর দিয়ে গিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, কর্ণাটকের আরও কিছু অংশ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বর্ষা বিদায় নেবে বলে জানানো হয়েছে। 

এদিকে দেবীপক্ষের মুখে রোদ ঝলমলে আবহাওয়া দক্ষিণবঙ্গের সর্বত্র। পরিষ্কার আকাশ সেই সঙ্গে বাতাসে অদ্রতার পরিমান কম থাকায় অদ্রতাজনিত অস্বস্তিও কম থাকবে। সব মিলিয়ে পুজোর মুখে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে। 

আরও পড়ুন: নিঃশব্দে চলে যেতে চেয়েছিলেন, ইচ্ছে মেনে SSKM-এ হবে দেহদান, শ্রদ্ধা জানাতে থাকবে না ফুল-মালা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal