Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

বড়দিনের আগে উধাও শীত, কলকাতা সহ দক্ষিণবঙে বৃদ্ধি পেল তাপমাত্রা

বড়দিনের আগে উধাও শীত, কলকাতা সহ দক্ষিণবঙে বৃদ্ধি পেল তাপমাত্রা

বড়দিনের আগে উধাও শীত। বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই কারণেই শহর থেকে জেলায় বাড়ছে তাপমাত্রা। প্রবেশ করতে পারছে না উত্তুরে হাওয়া। ফলে কম্মে গিয়েছে শীত।

শনিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার সকালে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে পুবালি বাতাসের সঙ্গে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে।

পশ্চিম মধ্য  ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি শুক্রবার শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে গভীর নিম্নচাপটি আর শক্তিশালী না হয়ে সমুদ্রের উপর দুর্বল হয়ে পড়বে বলেই আবহাওয়াবিদদের ধারণা। একদিকে পুবালি বাতাস উষ্ণ জলীয় বাষ্প সমুদ্র থেকে নিয়ে আসছে। অন্যদিকে শুষ্ক ও শীতল উত্তুরে হাওয়া কিছুটা হলেও ঢুকছে। দুই ধরনের বাতাস মিশে গিয়ে বৃষ্টির মেঘ তৈরি করছে।

আরও পড়ুন: ভোটের সময় চালু প্রকল্পগুলিকে ছাড়পত্র দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalStory