Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 July 2026

শুরু হচ্ছে নতুন প্রকল্প, আমাদের পাড়া, আমাদের সমাধান, ঘোষণা করলেন মমতা ব্যানার্জি

শুরু হচ্ছে নতুন প্রকল্প, আমাদের পাড়া, আমাদের সমাধান, ঘোষণা করলেন মমতা ব্যানার্জি

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নতুন সরকারি প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রকল্পে খরচ হতে চলেছে আট হাজার কোটি টাকা, সেই অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ‍্যের প্রতিটি বুথের মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে বলে বক্তব‍্য সরকারের। প্রকল্পটির বাস্তবায়নের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
টাস্ক ফোর্সের মাথায় থাকছেন মুখ্যসচিব। এ ছাড়া অর্থসচিব থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবরা এই টাস্ক ফোর্সে থাকবেন। তাঁরা প্রকল্পটি বাস্তবায়নের উপরে নজরদারি চালাবেন।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় তিনটি বুথ পিছু একটি করে সেন্টার গঠন করা হবে। ওই কেন্দ্রগুলির দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা একদিন করে করে প্রতিটি বুথে থাকবেন। সেখানে সরকারি আধিকারিক ও কর্মীদের নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন এলাকার মানুষ। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৮০ হাজার বুথ রয়েছে। প্রকল্পটি শেষ করতে দুই মাস সময় লাগবে। একেবারে তৃণমূল স্তরে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হবে।

আরও পড়ুন: ৫আগস্ট রাজ্য বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও, ২ অক্টোবর দিল্লি চলো; ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal