নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে এসআইআর। সূত্রের খবর তেমনই প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন।
বিহারে এসআইআর নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। নির্বাচন কমিশন আসল ভোটারের নাম বাদ দিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে বলে অভিযোগ করেছিল বিরোধীরা। এবার বাংলার বিধানসভা ভোটের আগে বিজেপি একই কৌশল নিয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল শিবির।
সম্প্রতি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে দীর্ঘ বৈঠক করেছে এসআইআর নিয়ে। জানা যাচ্ছে যে কোনও দিন এ ব্যপারে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: পাকাপাকিভাবে বাংলা থেকে বিদায় নিল বর্ষা, তবে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি




