এসআইআর মোকাবেলায় মঙ্গলবার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মিছিলে সঙ্গী অভিষেক

৪ নভেম্বর মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর। আর এদিনই এর বিরোধিতায় পথে নামছে তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার কলকাতায় মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে এসআইআরকে সামনে রেখে আসলে এনআরসির চক্রান্ত হচ্ছে। বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন।