Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

বাংলার ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি, অভিযোগ মমতা ব্যানার্জির

বাংলার ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি, অভিযোগ মমতা ব্যানার্জির

যে কায়দায় এসআইআর করা হচ্ছে তার বিরোধিতায় সংবিধান হাতে চার কিলোমিটার পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত পদযাত্রায় তাঁর সঙ্গী ছিলেন তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মিছিলে হাঁটেন বহু তৃণমূল নেতা এবং অসংখ্য মানুষ। কাঁসর, ডঙ্কা, নিশান নিয়ে হাঁটলেন কয়েক হাজার মতুয়া। হাঁটলেন এসআইআর আতঙ্কে গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মঘাতী সাতজনের পরিবারের সদস্যরা।
নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার পর মঙ্গলবারই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি। সেখান থেকে এসআইআর-কে চক্রান্ত আখ্যা দিয়ে মানুষের ভোটাধিকার রক্ষার শপথ নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলার ২ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, কেউ চিন্তা করবেন না। লড়াই করে আমাদের অধিকার আদায় করে নেব।
মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। তার কয়েক ঘণ্টা বাদে এসআইআর নিয়ে প্রশ্ন তুলে পথে নামেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ভোটের মুখে কলকাতায় ফের ৫ লক্ষ টাকার জাল নোট ধরল এসটিএফ, গ্রেফতার ২

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal