ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এসআইআর এর বিরোধিতায় আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল। এবার এসআইআর বিতর্ক পৌঁছে গেল আদালতে।
এসআইআর প্রক্রিয়া আদালতের নজরদারিতে সম্পন্ন করা হোক এই দাবিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এক মামলাকারী। তাঁর বক্তব্য ভোটের মুখে তড়িঘড়ি কেন এসআইআর করা হচ্ছে? হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সৌমিত্র খাঁ ও বাবুল সুপ্রিয়কে শোকজ করা হবে কিনা, নাড্ডার সঙ্গে বৈঠকে প্ৰশ্ন দিলীপ ঘোষের
এদিকে এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সতর্ক এবং সাহায্য করতে প্রতিটি বুথে ক্যাম্প খোলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে এই কাজ।




