Take a fresh look at your lifestyle.

আর জি কর মামলায় আন্দোলনকারীদের দরবারে ডাকতে পারে পুলিশ, জানাল সুপ্রিম কোর্ট

আর জি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশ প্রয়োজনে আন্দোলনকারীদের ডাকতে পারে বলে বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
এর আগে আর জি করের ঘটনার প্রতিবাদে যুক্ত সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। তাঁদের অভিযোগ ছিল, পুলিস তাঁদের অহেতুক হেনস্থা করছে। পুলিশ বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে। চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী বিষয়টিতে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ প্রার্থনা করেন।
বুধবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানায়, এমন নির্দেশ জারি করা হলে তা পুলিশের অধিকারে হস্তক্ষেপ করা হবে। কীভাবে চিকিৎসকদের সম্পূর্ণ রক্ষাকবচের নির্দেশ দেবে আদালত? পুলিশের অধিকার রয়েছে সমনের।

Comments are closed.